স্পোর্টস

সাহস পাচ্ছেন না শচীনও

সাহস পাচ্ছেন না শচীনও

টি২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে হাইভোল্টেজ ম্যাচে আর কয়েক ঘণ্টা পরই মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। দলীয় শক্তি আর স্বাগতিক দলের বিচারে এই ম্যাচে এগিয়ে রয়েছে ভারতই।

খেলাটি হবে মুম্বাইয়ের বিখ্যাত ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এটা আবার কিংবদন্তি শচীন টেন্ডুলকারেরও মাঠ। কিন্তু অনেকেই ভারতকে যতই এগিয়ে রাখুক নিজের মাঠে ভারত যে জিতবে সেটা সাহস করে বলতে পারছেন না শচীনও।

ভারতের পক্ষে তো নয়ই, ম্যাচে কে জিতবে সেটাও অনুমান করতে পারছেন না শচীন। তবে ম্যাচে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে সেটা স্পষ্ট করেই বলেছেন তিনি।

তাই ভারতীয় দলকে শচীন বলেছেন, ‘মাঠে নেমে সব বাদ দিয়ে আগে ক্রিকেটটা উপভোগ করো। আর ম্যাচে ফলাফলের জন্য স্বাভাবিক প্রক্রিয়ার উপর নির্ভর করো।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি২০তে ভারতের রেকর্ড ২-২। তবে রেকর্ডের দিকে না তাকিলে ক্যারিবীয়দের বিগ হিটাররে ব্যাপারে সতর্ক থাকতে বলেছেন শচীন।

তিনি বলেন, ‘আমার মন সব সময়ই বলছে ভারত। কিন্তু ফলাফল সম্পর্কে কিছুই বলা যাচ্ছে না। ম্যাচ হবে খুবই ক্লোজ। কারণ ওয়েস্ট ইন্ডিজ দারুণ ক্রিকেট খেলছে এবং তাদের অবিশ্বাস্য সব ম্যাচ উইনার রয়েছে।’

বিষয়:টি-টুয়েন্টি বিশ্বকাপ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…