লাভা ও মাইক্রোম্যাক্সের সঙ্গে যৌথ অংশীদারিত্বে সাশ্রয়ী স্মার্টফোন বাজারে এনেছে গ্রামীণফোন।
মাইক্রোম্যাক্স কিউ থ্রি ফাইভ ফোর এবং লাভা আইরিস ফাইভ জিরো ফাইভ মডেলের স্মার্টফোনের বাজারজাত উদ্বোধন করা হয়।
মাইক্রোম্যাক্স কিউ৩৫৪ স্মার্টফোনটির দাম তিন হাজার ৯৯৯ টাকা। আর লাভা আইরিস ৫০৫ ফোনটির দাম রাখা হচ্ছে দুই হাজার ৯৪৫ টাকা।
গ্রামীণফোনের লোগোযুক্ত ফোনদুটিতে রয়েছে থ্রিজি, এজ এবং ওয়াইফাই সুবিধা। এক বছরের ওয়্যারেন্টির পাশাপাশি, ত্রুটিপূর্ণ ফোনের ক্ষেত্রে ফোন কেনার ১৫ দিন পর্যন্ত নতুন ফোন পাওয়ার সুবিধা। এছাড়াও ক্রেতারা পাবেন বিনামূল্যে ইন্টারনেট এবং আকর্ষণীয় কিছু সুবিধা।
দেশজুড়ে গ্রামীণফোন সেন্টার, গ্রামীণফোন এক্সপ্রেস শপ এবং গ্রামীণফোনের রিটেইল আউটলেট, অনলাইনের ক্ষেত্রে জিপি শপে পাওয়া যাবে স্মার্টফোন দুটি।
এই স্মার্টফোনের উদ্বোধন করেন বিটিআরসির চেয়ারম্যান ডক্টর শাহজাহান মাহমুদ, গ্রামীণফোনের উপ প্রধান নির্বাহী কর্মকর্তাও প্রধান বিপণন কর্মকর্তা ইয়াসির আজমান, মাইক্রোম্যাক্সের ভাইস প্রেসিডেন্ট সমীর কাকার এবং গ্রামীণ ডিস্ট্রিবিউশনের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ জহুরুল হক বিপ্লব।







