চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাশ্রয়ী দামে ঝামেলামুক্ত কোরবানি নিয়ে এসেছে হেক্সা ট্রেডিং

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২২ অপরাহ্ণ ১০, জুলাই ২০২১
অর্থনীতি
A A

গত বছরের ধারাবাহিকতায় এবছরও সাশ্রয়ী দামে ঝামেলামুক্ত কোরবানি নিয়ে এসেছে হেক্সা ট্রেডিং।

২০২০ সালে কোভিড-১৯ মহামারিতে যখন অনিশ্চিত হয়ে পড়েছিল ধর্মপ্রাণ মুসলিমদের কুরবানি, তখনই ৬ বন্ধুর যৌথ উদ্যোগে পরিচালিত প্রতিষ্ঠানটি প্রথম অনলাইনে দেশি ব্ল্যাক বেঙ্গল জাতের খাসি বিক্রির উদ্যোগ নেয়। শুধু তাই নয়, কুরবানিদাতাকে সম্পূর্ণ করোনার ঝুঁকিমুক্ত রাখতে নিজস্ব পশু জবাই কেন্দ্রে, নিজেদের কসাই দিয়ে কুরবানি এবং মাংস প্রস্তুতকরণের ব্যবস্থাও করেছিল তারা।

এবছর করোনা সংক্রমনের হার উর্দ্ধমুখি এবং আরও ভয়াবহ হওয়ায় কুরবানিদাতাদের অনুরোধে এবারও সেই সেবা নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। গতবারের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আরও উন্নত সেবা দিতে প্রস্তুত হেক্সা।

প্রতিষ্ঠানটি বলছে, তাদের এ উদ্যোগ ঝুঁকিমুক্তভাবে কুরবানিদাতাদের, ঘরে বসেই কৃষক-খামারিদের কাছ থেকে সংগৃহীত দেশি ছাগল পেতে সাহায্য করবে। একই সঙ্গে পশু জবাই ও মাংস প্রস্তুতকরণের ঝামেলা থেকেও তারা মুক্তি পাবে। প্রতিষ্ঠানটির দাবি, গতবছরের মতোই তাদের এই উদ্যোগে, ব্যবসার থেকেও সামাজিক দায়বদ্ধতাই বেশি গুরুত্ব পেয়েছে।

অনলাইনে সরকারিভাবে কুরবানির হাটের পাশাপাশি ফেসবুকেও প্রতিষ্ঠানটির এই সামাজিক উদ্যোগ, অত্যন্ত প্রশংসিত হচ্ছে। প্রতি কেজি মাত্র ৫৫০ টাকায়, খাসি বিক্রির ঘটনা অনেককেই অবাক করেছে। কারণ কুরবানীর বাজারে, এত অল্প দামে পশু সরবরাহের নজির খুব একটা নেই। করোনাভাইরাস প্রাদুর্ভাব মোকাবেলায়, নামমাত্র খরচে পশু কুরবানি ও মাংস প্রস্তুতের দায়িত্ব নেওয়ার উদ্যোগকেও স্বাগত জানাচ্ছে সবাই।

Reneta

উদ্যোক্তাদের একজন জানালেন, শুধুমাত্র করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলাতেই তারা ভূমিকা রাখছেন না, বরং কুষ্টিয়া, যশোর, চুয়াডাঙ্গার প্রত্যন্ত অঞ্চলে, সম্পূর্ণ দেশি ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল পালন করা খামারি ও কৃষকদের পৃষ্ঠপোষকতা দিতেও তারা উদ্যোগী হয়েছেন।

সরাসরি কৃষকের কাছ থেকে পশু সংগ্রহ করেন বলে, তারা অন্যদের চেয়ে কম দামে পশু সরবরাহ করতে পারছেন। আবার কৃষকও বেশি লাভবান হচ্ছে বলে, তারা শতভাগ দেশি জাতের পশু পালনে আরো বেশি আগ্রহী হয়ে উঠবে, এমনটাই বিশ্বাস উদ্যোক্তাদের।

সরকারি অনলাইন কুরবানির হাট কিংবা প্রতিষ্ঠানটির ফেসবুক পেইজ ( www.fb.com/HEXATrading )-এ পাওয়া যাবে তাদের সেবা।

অথবা যোগাযোগ করতে পারেন 01886439223, 01717163323, 01730079296 নাম্বারগুলোতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুরবানি
শেয়ারTweetPin

সর্বশেষ

রেকর্ড গড়েই শেষ হলো ‘এটা আমাদেরই গল্প’!

মে ৮, ২০২৬

ফরিদগঞ্জে দিনব্যাপী ফ্রি এআই স্কিলস কর্মশালা

মে ৮, ২০২৬

যুক্তরাষ্ট্রে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি পেল হত্যাকাণ্ডের শিকার লিমন-বৃষ্টি

মে ৮, ২০২৬

১১ বছরের কন্যাশিশুকে ‘ধর্ষণের পর’ হত্যা

মে ৮, ২০২৬

শান্তর পাল্টা আক্রমণে এগিয়ে যায় বাংলাদেশ

মে ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT