চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালাহ যেতে চাইলে ‘আটকাবেন না’ ক্লপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪০ অপরাহ্ণ ২৬, ডিসেম্বর ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

কয়েকদিন ধরেই আলোচনার কেন্দ্রে মোহামেদ সালাহ। মিশরীয়ান ফরোয়ার্ডের রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা স্তুতিকে অনেকেই দলবদলের ইঙ্গিত বলে মনে করছেন। তবে এসব ইঙ্গিতকে গুজব বলেই মনে করছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। আবার নিজেই দিলেন ভিন্ন এক বার্তা।

সম্প্রতি অ্যানফিল্ডে সালাহর ‘হতাশা’ নিয়ে শুরু হয়ে গেছে কানাকানি। চ্যাম্পিয়ন্স লিগে মিডজিল্যান্ডের বিপক্ষে অধিনায়কত্ব না পাওয়ায় ক্ষুব্ধ ২৮ বছর বয়সী ফরোয়ার্ড কয়দিন আগে স্প্যানিশ পত্রিকা এএসকে দেয়া সাক্ষাৎকারে করেছেন রিয়াল-বার্সার অকুণ্ঠ প্রশংসা, যাতে অ্যানফিল্ডে তার ভবিষ্যৎ নিয়ে ছিল অনিশ্চয়তার সুরও। তাতেই কান ভারি হয়েছে, বাতাসে ফিসফাস দুই স্প্যানিশ জায়ান্টের কাছ থেকে প্রস্তাব পেয়েছেন মিশরীয় তারকা।

ঠিক কী কারণে লিভারপুল ছাড়তে চাইবেন সালাহ সেটা বুঝে উঠতে পারছেন না ক্লপ, ‘কী কারণে ও ক্লাব ছাড়তে চাইবে? লিভারপুল নিজেই বিশ্বের অন্যতম বড় ক্লাব। হতে পারে এখানকার আবহাওয়া ভালো না কিন্তু আমরা ভালো বেতন দেই, দারুণ এক স্টেডিয়াম আছে, বিশ্বজুড়ে আছে সমর্থক। আমাদের রং লাল যা সবচেয়ে সুন্দর রং। সুতরাং আর কী কারণ থাকতে পারে?’

‘কেউ যেতে চাইলে তাকে জোর করা যায় না। আর আমরা সেটা করিও না। সময়ের একটা ব্যাপার আছে, সময় মেনে হতে হবে। আমরাও পরিবর্তন করি, খেলোয়াড় কিনি আর কেউ যদি চলে যেতে চায় আমরা পথ আটকে রাখি না। আমি শুধু বুঝি না এরা কেন চলে যেতে চায়?’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়ুর্গেন ক্লপমোহামেদ সালাহলিড স্পোর্টসলিভারপুলসালাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT