অবশেষে দাম্পত্য জীবনের পিছুটানকে পেছনে রেখে আবারো নিজেদের ক্যারিয়ারে ফিরেছেন মডেল ও অভিনয়শিল্পী সারিকা এবং সঙ্গীতশিল্পী সালমা।
দীর্ঘদিন পর ‘ডাবর আমলা হেয়ার ওয়েল’ বিজ্ঞাপন দিয়েই পুরানো ক্যারিয়ার শুরু করেছেন সারিকা। একঘণ্টার নাটক ও বিভিন্ন ফটোশুট নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।
আজ বৃহস্পতিবার সারিকা অভিনীত ‘আমন্ত্রণ’ শিরোনামে একটি নাটক প্রচার হবে। নাটকে তার বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক ইমন। তাছাড়া সিনেমায় অভিষেক হওয়ার স্বপ্ন বুনছেন তিনি। ভালো গল্প ও পরিচালক হলে এবছরে সিনেমায় নাম লেখাবেন তিনি।
অন্যদিকে সালমার সংসার বিচ্ছেদের পরপরই গানের ক্যারিয়ারে আবারো মনোযোগী হয়েছেন। সম্প্রতি পার্থ বড়ুয়ার সংঙ্গীতায়োজনে ‘এক কাপ চা’ শিরোনামে একটি গানে কণ্ঠ দিয়েছেন। এ গানটিতে সালমার সঙ্গে আরো কণ্ঠ দিয়েছেন ফাহমিদা নবী ও বাপ্পা মজুমদার।
এছাড়াও দীর্ঘদিন পর এবছর সালমার ১১তম একক অ্যালবাম বাজারে আসছে। ভিন্ন ধাঁচের ‘মন মাঝি’ অ্যালবামটি আগামী ভালাবাসা দিবস উপলক্ষে বাজারে আসবে। পাশাপাশি তিনি ব্যস্ত সময় কাটাচ্ছেন স্টেজ শো নিয়েও।
সম্প্রতি খুলনা, দোহার ও টাঙ্গাইলে তিনটি শো শেষ করেছেন।







