চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালমান শাহ্‌ হতে চান? অংশ নিন প্রতিযোগিতায়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৫ অপরাহ্ণ ১৪, আগস্ট ২০১৭
বিনোদন
A A
সালমান শাহ্‌

সালমান শাহ্‌

জনপ্রিয় চিত্রনায়ক প্রয়াত সালমান শাহ্‌কে নিয়ে চলচ্চিত্র তৈরি হবে। পরিচালক অনন্য মামুন। ছবির নাম ‘আমাদের সালমান শাহ্‌’। গতকাল ১৩ আগস্ট বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে ছবিটির নাম নিবন্ধন করা হয়েছে। ছবির শুটিং শুরু হবে আগামী ডিসেম্বর মাসে।

সালমান শাহ্‌র চরিত্রে কে অভিনয় করবেন? আজ ১৪ আগস্ট সোমবার চ্যানেল আই অনলাইনকে অনন্য মামুন বলেন, ‘সালমান শাহ্‌র চরিত্রের জন্য আমরা জনপ্রিয় কোনো তারকা কিংবা পরিচিত কাউকে নিতে চাচ্ছি না। এই চরিত্রে আমরা দর্শকদের একটি নতুন মুখ উপহার দিতে চাই। অন্য চরিত্রগুলোর জন্যও তা–ই ভাবছি। আমাদের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এরই মধ্যে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করা হয়েছে। শিগগিরই এই প্রতিষ্ঠানের সহযোগিতা নিয়ে প্রতিযোগিতার মাধ্যমে আমরা শিল্পীদের নির্বাচন করব। এরপর তাদেরকে নিয়ে কর্মশালার আয়োজন করা হবে।’

সালমান শাহ্‌র মৃত্যু নিয়ে এখনো নানা কথা শোনা যাচ্ছে। রয়েছে অসংখ্য অভিযোগ। অনন্য মামুন বলেন, ‘সালমান শাহ্‌র ব্যক্তিগত জীবন নয়, আমরা হিরো সালমান শাহ্‌কে দর্শকদের কাছে তুলে ধরব। তিনি কীভাবে মারা গেলেন, তার মৃত্যুর জন্য কে কে দায়ি—এসব আমাদের ছবির বিষয় নয়। আমরা এমন একজন সালমান শাহ্‌কে তুলে ধরতে চাচ্ছি, যিনি চলচ্চিত্রে এসে অল্প সময়ে দর্শকের হৃদয়ে নিজের মজবুত আসন তৈরি করতে পেরেছিলেন। মৃত্যুর ২১ বছর পর তিনি এখনো সমান জনপ্রিয়। আমরা দর্শকদের ওই সময়টাতে নিয়ে যেতে চাই।’

Banglabid

‘আমাদের সালমান শাহ্‌’ ছবির কাহিনি লিখেছেন ইয়াসির আরাফাত, চিত্রনাট্য লেখার দায়িত্ব দেওয়া হয়েছে ছটকু আহমেদকে। প্রযোজনা করছে লাইভ টেকনোলজিস ও অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সালমান শাহ্‌
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রিচির ‘সাতোশা’ অনুষ্ঠানে তারকারা

পরবর্তী

ষোড়শ সংশোধনী: রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করলেন ওবায়দুল কাদের

পরবর্তী
ওবায়দুল কাদের

ষোড়শ সংশোধনী: রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করলেন ওবায়দুল কাদের

ফেদেরার ও নাদাল টেনিস খেলোয়াড়রা হাসিমুখে সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

‘পুঁচকে’র কাছে শিরোপা খোয়ালেন ফেদেরার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রাম্প যুদ্ধ বাড়ালে ইউরোপের মার্কিন ঘাঁটিতে হামলা: ইরান

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানকে সহায়তা করলে বড় ধরনের খেসারত দিতে হবে: ট্রাম্প

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটের যে পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচন

আগস্ট ২০, ২০২৬

সরকারের প্রথম ১৮০ দিন: ক্রীড়াঙ্গণে সংস্কার ও তৃণমূলে নজর

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ আজ

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT