চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালমান শাহ’র ২৫ ছবির নামে আগুনের গান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫০ অপরাহ্ণ ১৪, ফেব্রুয়ারি ২০১৯
বিনোদন
A A

‘কেয়ামত থেকে কেয়ামত’ চলচ্চিত্র দিয়ে ক্যারিয়ার শুরু করেন অমর নায়ক সালমান শাহ। একই ছবিতে গান গেয়ে ক্যারিয়ার শুরু করেন কণ্ঠশিল্পী আগুন। এরপর দুজনকেই আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

দুজনেই পেয়েছিলেন ব্যাপক জনপ্রিয়তা। আজও সালমান শাহের ঠোঁটে আগুনের কণ্ঠে গাওয়া গানগুলো মানুষের মুখে মুখে শোনা যায়। ব্যক্তিজীবনেও সালমান-আগুন ভালো বন্ধু ছিলেন। যদিও মাত্র তিন বছরের মাথায় সেই ধারাবাহিকতায় টান পড়ে। আগুনকে রেখে না ফেরার দেশে চলে যান সালমান।

মূলত সেই ভাবনা আর স্মৃতিকাতরতা থেকে নতুন একটি গান গাইলেন আগুন। যে গানে উঠে এসেছে সালমান শাহ অভিনীত ২৫টি সিনেমার নাম!

সালমান শাহের ভক্তদের জন্য বিশেষ উপহার হিসেবে এই গানটির পরিকল্পনা করেছে নূর ক্রিয়েশনস।

ভালোবাসা দিবস উপলক্ষে গেল ১২ ফেব্রুয়ারি গানটির ভিডিও প্রকাশ হয়েছে ইউটিউব চ্যানেল রোদ্দুর এন্টারটেইনমেন্টে। ভিডিওতে মডেল হিসেবে অংশ নিয়েছেন সুপারহিরো খ্যাত সাগর। তার সঙ্গে অংশ নিয়েছেন তিন অভিনেত্রী এসকে তৃষ্ণা, মাসুদা রানি ও রুহি আফরোজ।

হেলাল ইসলামের নির্দেশনায় ভিডিওটির দৃশ্যধারন হয়েছে রাজধানীর বিভিন্ন লোকেশনে। রোদ্দুরের কর্ণধার রেজাউল হক রেজা জানান, ‘লাভ ইউ সালমান শাহ’ শিরোনামের গানের কথা লিখেছেন যৌথভাবে নীহার আহমেদ ও নবাব আমিন। মুরাদ নূরের সুরে এটির সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু।

গানটি নিয়ে গায়ক আগুন বলেন, আমার আর সালমানের ক্যারিয়ার একসঙ্গে শুরু। আমরা ছিলাম একে অপরের পরিপূরক। সুরকার মুরাদ নূর এই গানটির পরিকল্পনা শেয়ার করলে আমি বেশ আবেগী হয়ে যাই। নিজস্ব দায়বদ্ধতা থেকেই কাজটি করা। চমৎকার কথা ও সুরের মেলবন্ধনে গানটি তৈরি হয়েছে। আমি বিশ্বাস করি, সবার ভালো লাগবে।

গানের মধ্যে নব্বই দশকের একটা আমেজ রাখা হয়েছে। এর যে যে ভিডিওটি নির্মাণ করা হয়েছে সেখানেও নব্বই দশককে ধরা হয়েছে। দেখতে দখেতে মনে হবে যেন সালমান ও তার নায়িকা শাবনূর, মৌসুমী বা শাবনাজকে দেখছি। এভাবেই আমাদের অন্তরে বেঁচে থাকুক সালমান শাহ।’

ট্যাগ: আগুনশাবনূরসালমানসালমান শাহ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রধানমন্ত্রীর জার্মানি সফর: রোহিঙ্গা সঙ্কট সমাধানে অগ্রগতির আশা

পরবর্তী

নিউমার্কেটের অবকাঠামো পরিবর্তন হবে না: হাইকোর্ট

পরবর্তী
নিউমার্কেট

নিউমার্কেটের অবকাঠামো পরিবর্তন হবে না: হাইকোর্ট

এক ঢিলে দুই পাখি মারতে চায় চেলসি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আগুনে নবজাতকদের মৃত্যু: তালাবদ্ধ ছিল পাকিস্তানের সেই হাসপাতালের দরজা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলুম-নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে নজরুল আমাদের শক্তি: রিজভী

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বাড়ছে, নিখোঁজ ৫৭৯

আগস্ট ২৭, ২০২৬

এমবাপের হ্যাটট্রিক, ভিনি-বেলিংহ্যাম কে ভালো খেললেন না রিয়ালের জয়ে

আগস্ট ২৭, ২০২৬

দ্রোহ-প্রেম-সাম্যের কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT