চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালমান শাহর পরিণতির আশঙ্কা শাকিবের!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২১ পূর্বাহ্ণ ২৭, এপ্রিল ২০১৭
বিনোদন
A A
শাকিব খান

শাকিব খান

‘১৯৯৬ সালের ১৯ জুলাই প্রয়াত নায়ক সালমান শাহর সঙ্গে যেভাবে চক্রান্ত শুরু হয়েছিল, বর্তমানে একই কাজ আমার সঙ্গে হচ্ছে। তাই আমিও একটা কথাই বলব, চলচ্চিত্রের স্বার্থেই আমার বিরুদ্ধে চক্রান্ত বন্ধ করুন।’ গত মঙ্গলবার নিজের ফেসবুক পেজে এই স্ট্যাটাস দিয়েছেন দেশের শীর্ষ চিত্রনায়ক শাকিব খান। সঙ্গে ওই সময়ের পত্রিকার একটি প্রতিবেদনও যুক্ত করেছেন। তখন সংবাদ সম্মেলনে সালমান শাহ আহ্বান জানিয়েছিলেন, ‘চলচ্চিত্রশিল্পের স্বার্থে আমার বিরুদ্ধে চক্রান্ত বন্ধ করুন।’ চিত্রনায়ক সালমান শাহ ওই বছর ৬ সেপ্টেম্বর রহস্যজনক ভাবে মারা যান।

শাকিব খান ‘রংবাজ’ ছ​বির শুটিং নিয়ে ব্যস্ত। তিনি এখন আছেন পাবনায়। ‘রংবাজ’ ছবির শুটিং বন্ধ হচ্ছে, গতকাল বুধবার সারাদিনই এমন খবর শোনা যায়। কিন্তু পরিচালক শামীম আহমেদ রনি জানান, শুটিং অব্যাহত আছে। গতকাল রাত ৮টা পর্যন্ত শুটিং হয়েছে, আজ সকালে পূর্ব নির্ধারিত শিডিউল অনুযায়ী আবার শুটিং শুরু হবে।

গতকাল বুধবার বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন বলেন, ‘সম্প্রতি একটি জাতীয় দৈনিক পত্রিকায় শাকিবকে যে প্রশ্ন করা হয়, তিনি তার জবাব না দিয়ে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে পরিচালকদের আক্রমণ করেছেন। যার সঙ্গে ওই প্রশ্নের কোনো মিল ছিল না। তাই শাকিব খানকে নিয়ে কাজ না করার জন্য আমরা পরিচালকদের আহ্বান জানিয়েছি।’

Banglabid

এদিকে শাকিব খান সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমি এমন কোনো কথা বলিনি যার জন্য আমাকে নিয়ে কাজ না করতে পরিচালকদের আহ্বান করতে হবে। আমি বলেছি ইন্ডাস্ট্রির বেশির ভাগ পরিচালক বেকার। মিথ্যা তো বলিনি। এটা সবাই জানেন যে এখন আমাদের এখানে ছবির সংখ্যা কমে গেছে। হল কমছে, নানা সমস্যা আছে। সেসবের নেতিবাচক প্রভাবেই ছবিও কমছে। সবাই মিলে সব সমস্যার মোকাবেলা করে এগিয়ে যেতে হবে। আমরা চেষ্টাও করছি। কিন্তু কিছু লোকজন আমাকে কেন জানি সহ্য করতে পারছেন না।’

শাকিব খান আরও অভিযোগ করেন, বদিউল আলম খোকন তার ওপর ব্যক্তিগত আক্রোশ মেটাতে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিকে ব্যবহার করছেন।

Reneta

ওদিকে শাকিব খানের পক্ষে আজ মানববন্ধনের ডাক দিয়েছে শাকিব ভক্তরা। আজ বৃহস্পতিবার বিকাল ৫টায় রাজধানীর বিএফডিসির সামনে এই মানবন্ধন হওয়ার কথা। শাকিব খানের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে মানববন্ধন সংক্রান্ত ইভেন্টটি শেয়ার করা হয়েছে। এখানে শাকিব ভক্ত এবং চলচ্চিত্র প্রেমীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT