চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালমান-শাহরুখের বক্স অফিস সমীকরণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৮ অপরাহ্ন ২৩, জানুয়ারি ২০১৬
বিনোদন
A A

বলিউড বক্স অফিস মাতিয়ে রাখার দায়িত্ব যেনো বাদশা শাহরুখ খান ও দাবাং খান সালমান খানের উপর পড়েছে। সারাবছর বলিউডে  একাধিক ছবি মুক্তি পেলেও বক্স অফিস মাতিয়ে রাখেন খান সাহেবরা। তবে খান সাহেবদের মধ্যে আবার কেউ পিছিয়ে যায় কেউ আবার এগিয়ে যায়। এবারের বক্স অফিসে তেমনভাবে এগিয়ে আছেন বাদশা শাহরুখ খান।

বলিবোদ্ধারা বলছেন, সালমানকে টেক্কা দিয়ে ‘দিলওয়ালে’ নিয়ে এগিয়ে গেছেন শাহরুখ। বলিউড বক্স অফিসে আয়ের হিসেবে মাত্র ১৪ দিনেই শাহরুখ খানের ‘দিলওয়ালে’র মোট আয় ৩৬৫ কোটি টাকা। যেখানে সালমানের ‘প্রেম রতন ধন পায়ো’ ছবিটির ৪৯ দিনে মোট আয় ৩৬২ কোটি টাকা।

তারা বলছেন , ২০১৫’র মোট আয়ের সমীকরনে বলিউডের প্রথম তিনটি ছবির দু’টিই দাবাং খানের। অর্থাৎ বলিউড বক্স অফিসকে ২০১৫ সালে সবচেয়ে বেশি মুনাফা দিয়েছেন সালমান। কিন্তু উপার্জনের লড়াইয়ে এক রকম টি২০ খেলে দু’সপ্তাহেই এই তালিকার দু’নম্বরে বলিউড বাদশার ‘দিলওয়ালে’।

আয়ের নিরিখে ২০১৫ ভালোই গেছে বলিউডের। দেশ-বিদেশ মিলিয়ে বেশ বড় মুনাফা ঘরে এনেছে এমন ফিল্মের সংখ্যা নেহাত কম নয়। বলিউড বক্স অফিসকে সবচেয়ে বেশি আয় দিয়েছে ‘সাল্লু ভাইয়ের’ ‘বাজরাঙ্গি ভাইজান’ ছবিটি। ২০১৫’এ ছবিটির মোট আয় ৬৩০ কোটি টাকা। যার ধারে কাছে বলিউডের আর কোনো ছবি নেই।

তবে হ্যাঁ, গত বছরে দক্ষিণী ছবি ‘বাহুবলি’র মোট আয় বেশ ভালো। এ ছবিটির মোট আয় ৬০০ কোটি টাকা। ‘বাহুবলি’ প্রবল বাহুবলে ‘বাজরাঙ্গি ভাইজান’কে টেক্কা দিলেও লড়াইয়ে শেষ পর্যন্ত জিতে যান সালমান। কারণ, মোট আয়ের নিরিখে ২০১৫’র এক নম্বর ভারতীয় ছবিও ‘বাজরাঙ্গি ভাইজান’।

ভাইজানের আর একটা ফিল্ম গত বছরে আয়ের বিচারে বলিউডের প্রথম তিনে স্থান পেয়েছে। তালিকার তিন নম্বরে স্থান পেয়েছে ১২ নভেম্বর মুক্তি পাওয়া ‘প্রেম রতন ধন পায়ো’ ছবিটি। ছবিটির ২০১৫’র মোট বক্স অফিস কালেকশন ৩৬২ কোটি টাকা। এর মানে, দু’মাসেরও কম সময়ে তিন নম্বর স্থান দখল করেছে ছবিটি।

Reneta

কিন্তু ২০১৫’র ১৮ ডিসেম্বর মুক্তি পাওয়া শাহরুখ খানের ‘দিলওয়ালে’ বক্স অফিসের আয়ের বিচারে বলিউডের দু’নম্বর স্থান দখল করেছে। মাত্র ১৪ দিনেই বিপুল পরিমাণ টাকা আয় করে বছরের অনেক ফিল্মকেই টেক্কা দিয়ে তালিকার দু’নম্বরে জায়গা করে নিয়েছে ‘রেড চিলিজ’র এ ছবিটি। শাহরুখ-কাজলের এই ছবিটি প্রমাণ করেছে, এখনও এতটাই জনপ্রিয় এ জুটি যে দু’সপ্তাহেই সারা বছরের হিসেব বদলে দিতে সক্ষম হয়েছে।

তবে বলিউড প্রেমীদের বলে রাখা ভালো ২০১৫’র চেয়ে ২০১৬’এ বলিউডে আরো বেশি চমক রয়েছে। কারণ এবছর তিন খান হাজির হচ্ছেন তাদের বিগ বাজেটের ছবি দিয়ে , সালমান খানের ‘সুলতান’ ও আমির খানের ‘দাঙ্গাল’এবং শাহরুখ খানের ‘ফ্যান’ ও ‘রইস’। কে মাতাবে বক্স অফিস তা আসলে বলিপ্রেমীদের সময় বলে দিবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বলিউডশাহরুখ খানসালমান খান
শেয়ারTweetPin

সর্বশেষ

মার্চজুড়ে টিআরপিতে শীর্ষে চ্যানেল আই

এপ্রিল ১০, ২০২৬

শামস সুমন স্মরণে শিল্পকলায় সহকর্মীদের আবেগঘন সন্ধ্যা

এপ্রিল ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

জামায়াতকে পাকিস্তানি বাহিনীর সহযোগী রেখেই মুক্তিযোদ্ধা কাউন্সিল বিল পাস

এপ্রিল ৯, ২০২৬

এবারও বিদেশি ক্রিকেটার ছাড়া হবে ঢাকা লিগ

এপ্রিল ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশু রাতুল ও পানি বিক্রেতা শাহানুরের পাশে দাঁড়ালেন তারেক রহমান

এপ্রিল ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT