বিনোদন

সালমান-আমির কি সত্যিই মুসকানকে তিন কোটি রুপি দিয়েছেন?

বাংলাদেশের সংবাদ পরিবেশনে জনপ্রিয় ব্যক্তিত্বের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

তিনজন ব্যক্তির ছবি, একজন পুরুষ, একজন নারী ও একজন পুরুষ, বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয়েছে যেখানে বলা হচ্ছে নেটদুনিয়ায় ভাইরাল হওয়া তরুণী মুসকানকে তিন কোটি রুপি পুরস্কার দিতে চলেছেন সালমান ও আমির খান। আরও বলা হয়েছে তুরস্ক সরকারও পুরস্কৃত করবে মুসকানকে। তবে তা গুজব নাকি সত্যি তা নিয়ে উঠেছে প্রশ্ন।

ভারতীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে, এই খবর সম্পূর্ণ মিথ্যা। সালমান খান ও আমির খানের তরফ থেকে এরকম কোনো বিবৃতি দেয়া হয়নি। মুসকানকে পুরস্কৃত করার খবরের সত্যতা পাওয়া যায়নি। এমনকি হিজাব বিতর্কে এখন পর্যন্ত মুখ খোলেননি সালমান বা আমির। তুরস্ক সরকারের তরফ থেকেও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া খবরটি পুরোপুরিই গুজব।

কর্ণাটকের একটি কলেজ চত্বরে হিজাব পরা মুসকান খান নামের এক ছাত্রী হাঁটার সময় গেরুয়া ওড়না পরা একদল তরুণ তাকে ঘিরে ধরে হিজাববিরোধী স্লোগান দিতে থাকার ভিডিও ভাইরাল হয়েছে। আলোচনায় এসেছেন ওই ছাত্রী। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের মান্দিয়া প্রাক-বিশ্ববিদ্যালয় কলেজে।

ভিডিওতে দেখা যায়, গেরুয়া ওড়না পরিধান করা একদল তরুণ “জয় শ্রী রাম” স্লোগান দিয়ে তার দিকে এগিয়ে যায়। কিন্তু হিজাব পরা মুসকান ভয় না পেয়ে তাদের মাঝখান দিয়ে হেঁটে যান। সেসময় সে “আল্লাহু আকবার” স্লোগান দিয়ে কলেজে প্রবেশ করেন। কলেজ কর্তৃপক্ষ তাকে সরিয়ে নেন।

বিষয়:আমির খান মুসকান সালমান খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…