বিনোদন

সালমানের পরে এবার মৃত্যুর হুমকি পেলেন স্বরা ভাস্কর

স্বরা ভাস্কর লাল শাড়ি ও গহনা পরিহিত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বরা ভাস্কর লাল শাড়ি ও গহনা পরিহিত, সুন্দর ও আত্মবিশ্বাসী মুখাবয়ব সহ ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

কিছুদিন আগেই সালমান খানকে প্রাণে মেরে ফেলবার হুমকি দিয়ে চিঠি এসেছিল। এবার একই রকম চিঠি পেলেন অভিনেত্রী স্বরা ভাস্কর। বেনামি চিঠিতে খুনের হুমকি পেয়েছেন এই অভিনেত্রী।

স্বরার ভারসোভার বাড়িতে চিঠিটি এসেছে। ‘বীর সাভারকরকে অপমানের ফল ভুগতে হবে’, চিঠিতে এমনই হুমকি পেয়েছেন অভিনেত্রী স্বরা ভাস্কর। চিঠিতে স্বরা ভাস্করকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। চিঠির শেষে লেখা রয়েছে ‘ইতি-ইস দেশকা নওজোয়ান’।

ভারসোভা থানায় অভিযোগ জানিয়েছেন স্বরা। মুম্বাই পুলিশ স্বরার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।

বেশ কিছুদিন আগে সাভারকরকে নিয়ে একাধিক টুইট করেছেন স্বরা। একটি টুইটে তিনি লিখেছেন, ‘ব্রিটিশ সরকারের কাছে ক্ষমা চেয়েছিলেন সাভারকর। জেল থেকে মুক্তি পেতে হাতে-পায়ে ধরেছিলেন, তাকে কি বীর বলা চলে?’

সামাজিক বা অর্থনৈতিক বিষয় নিয়ে সবসময়েই সোচ্চার স্বরা। সাম্প্রতিক উদয়পুর হত্যাকাণ্ডের সমালোচনা করেও টুইট করেছেন অভিনেত্রী।

বিষয়:সালমান স্বরা ভাস্কর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…