বিনোদন

সালমানের ছবির বারোটা বাজালেন ক্যাটরিনা

সালমানের ছবির বারোটা বাজালেন ক্যাটরিনা

ক্যাটরিনা কাইফ ও সালমান খান

সাদা পোশাকে দারুণ দেখাচ্ছিল সালমান খানকে। তাই খুব শখ করে ছবি তুলছিলেন সালমান। কিন্তু হুট করে পেছন থেকে এসে ছবির একেবারে বারোটা বাজিয়ে দিয়েছেন ক্যাটরিনা!

মজার এই মুহূর্তের ছবিটি প্রকাশ করেছেন ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির পরিচালক আলী আব্বাস জাফর। দুবাইয়ের শুটিং সেটের এই ছবিটি তুলেছেন পরিচালক নিজেই। বেশ ‘সিরিয়াস’ হয়ে ছবি তোলার সময় ক্যাটরিনা যে ছবিটি নষ্ট করছেন, তা একদমই টের পাননি সালমান।

ছবিতে রূপকথার রাজকন্যার মতোই দেখাচ্ছে ক্যাটরিনাকে। প্রাক্তন প্রেমিকের সঙ্গে দুবাইয়ের সময়টা ভালোই কাটছে ক্যাটরিনার। ২০১২ সালে মুক্তি পাওয়া ‘এক থা টাইগার’-এর সিক্যুয়েল হিসেবে আসছে ‘টাইগার জিন্দা হ্যায়’। ডিসেম্বরে ছবিটি মুক্তি পাবে। মিড-ডে।

এই সেই ছবি!
এই সেই ছবি!

 

বিষয়:ক্যাটরিনা কাইফ সালমান খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…