বলিউড সুপারস্টার সালমানের সঙ্গে একাধিক ছবিতে অভিনয় করেছেন জ্যাকুলিন ফার্নান্দেজ। সালমান সম্পর্কে ভালো করেই জানেন তিনি। জ্যাকুলিন এবার ফাঁস করলেন সালমান সম্পর্কে একটি অজানা তথ্য।
জ্যাকুলিন বলেছেন, ‘সালমানের খুব কাছে থেকে কাজ করেছি আমি। তিনি ঘুমানোর কোনো সময় পান না। সকাল, দুপুর, রাতে কাজ করেন তিনি। কখনো ফ্লাইটে থাকেন, কখনো বিগ বস বা গানের শুটিং-এ। সবসময়েই কাজ করেন তিনি।’
সালমানের উদ্দেশ্যে একটি পরামর্শও দিয়েছেন জ্যাকুলিন। তিনি বলেছেন, ‘প্লিজ বিশ্রাম নিন।’ জ্যাকুলিনের মন্তব্যের উত্তরে অবশ্য সালমান এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি।
এবছর সালমানের আরও তিন ছবি মুক্তি পাবে। বর্তমানে ব্যস্ত আছেন ঈদের ছবি ‘রাধে’ নিয়ে। এছাড়াও এবছর মুক্তি পাবে ‘কিক টু’ এবং ‘কাভি ঈদ কাভি দিওয়ালী’। -টাইমস অব ইন্ডিয়া







