ক্রিকেট

সালমাদের কাছে পাত্তাই পেলেন না জাহানারারা

বাংলাদেশ নারী ক্রিকেটাররা প্রশিক্ষণে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি বাংলাদেশ নারী ক্রিকেটার প্রশিক্ষণে অংশগ্রহণ করছে, তারা উচ্ছ্বাস প্রকাশ করে থাম্বস আপ দেখাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রথম ম্যাচে সহজ জয় পেলেও দ্বিতীয় ম্যাচে রীতিমত উড়ে গেছে জাহানারা আলমদের দল ভেলোসিটি। উইমেনস টি-টুয়েন্টি চ্যালেঞ্জে স্বদেশি জাহানারাদের গুঁড়িয়ে ৯ উইকেটের জয় পেয়েছে সালমা খাতুনদের ট্রেইলব্লেজার্স।

শারজাহ ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আগের ম্যাচে সুপারনোভাসকে ৫ উইকেটে হারানো ভেলোসিটি। ব্যাটিংয়ে নেমে ট্রেইলব্লেজার্স বোলারদের বোলিং টোপে ২৯ বল আগেই ৪৭ রানে অলআউট হয়ে যান জাহানারারা।

ব্যাটিংয়ে সবার শেষে নেমে তেমন কিছুই করতে পারেননি আগের ম্যাচে ২ উইকেট পাওয়া জাহানারা। ৫ বল খেলে করেছেন মাত্র ১ রান।

ট্রেইলব্লেজার্সের হয়ে সবশেষে বল হাতে পেয়েছেন সালমা খাতুন। তার আগেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ভেলোসিটি। ২ ওভার বল করে কোনো উইকেট না পেলেও মাত্র ৪ রান দিয়েছেন সালমা।

জবাব দিতে নেমে ৪৭ বলেই খেলা শেষ করেছে ট্রেইলব্লেজার্স, বল হাতে নেয়ার সুযোগই পাননি জাহানারা। বল না করলেও প্রতিপক্ষের একমাত্র উইকেট পতনে আছে তার প্রত্যক্ষ অবদান। নিউজিল্যান্ডের অফস্পিনার লেই ক্যাসপেরেকের বলে স্মৃতি মান্দানার ক্যাচটি নিয়েছেন বাংলাদেশি পেসার।

বিষয়:জাহানারা ট্রেইলব্লেজার্স ভেলোসিটি সালমা খাতুন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…