ফুটবল

সার্বিয়ার বিপক্ষে খেলতে পারছেন না ব্রাজিলের কস্তা

সার্বিয়ার বিপক্ষে খেলতে পারছেন না ব্রাজিলের কস্তা

সার্বিয়ার বিপক্ষে বুধবারের ম্যাচে মাঠে নামতে পারছেন না ব্রাজিলের কস্তা। থাই ইনজুরিতে পড়ে তিনি ছিটকে গেছেন বলে জানিয়েছেন ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার।

কোস্টারিকার বিপক্ষে শুক্রবার ২-০ গোলে জেতা ম্যাচে কস্তা ইনজুরিতে পড়েন।

‘ম্যাচ শেষে কস্তা ব্যথার কথা জানায়। এরপর পরীক্ষা করে দেখা গেছে পেশিতে ব্যথা রয়েছে। তাই সে আমাদের সঙ্গে যাচ্ছে না। সোচিতেই থেকে যাচ্ছে,’ বলছিলেন লাসমার।

দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নেমে কস্তা নেইমারের গোলে অবদান রাখেন। তিনি কবে দলের  সঙ্গে যোগ দিতে পারবেন সে বিষয়ে রদ্রিগো এখনই নিশ্চিত করে কিছু বলতে পারছেন না।

নেইমারের বিষয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, তার এখন কোনো সমস্যা নেই।

কোস্টারিকা ম্যাচের শেষ দিকে ব্রাজিল দলের কোচ টিটেও ইনজুরিতে পড়েন। তবে কোচকে নিয়ে চিন্তার কিছু নেই বলে জানাচ্ছেন এই চিকিৎসক, ‘আমরা এমন অবস্থায় আছি, যেখানে কোচও ইনজুরিতে পড়ছে। আমার ক্যারিয়ারে এমন ঘটনা এই প্রথম। তবে তাকে নিয়ে চিন্তার কিছু নেই।’

বিষয়:ডগলাস কস্তাবিশ্বকাপ সর্বশেষব্রাজিল
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…