সার্বিক মূল্যস্ফীতি কমেছে : পরিকল্পনামন্ত্রী

তেলের দাম কমে যাওয়া ও শস্য উৎপাদন ভালো হওয়ায় গত বছরের বর্তমান সময়ের তুলনায় সার্বিক মূল্যস্ফীতি কমেছে।
দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটি জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
পরিকল্পনামন্ত্রী বলেন, মূল্যস্ফীতির হার এখন ৫ দশমিক চার পাঁচ।
চলতি অর্থবছরের ১১ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ৬২ ভাগ বাস্তবায়ন হয়েছে বলেও জানান তিনি।
গত অর্থবছরের চেয়ে এডিপি বাস্তবায়নের হার কম হলেও অর্থবছর শেষে এডিপি ৯০ ভাগ বাস্তবায়ন হবে বলে জানান পরিকল্পনামন্ত্রী।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






