দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা -সার্ক প্রতিষ্ঠিত ভারতের রাজধানী নয়া দিল্লিতে অবস্থিত সাউথ এশিয়ান ইউনিভার্সিটি তাদের মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
প্রোগ্রাম দুটিতে ভর্তির আবেদন করা যাবে আগামী ২৫ মার্চ পর্যন্ত। বিশ্ববিদ্যালয়টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে হয়, শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সহজ করতে এবার আবেদন প্রক্রিয়া অনেক সহজ করা হয়েছে। তাদের ওয়েবসাইটে ঢুকে ‘মাত্র এক ক্লিকেই আবেদন প্রক্রিয়া শুরু এবং শেষ করা যাবে।’ ওয়েবসাইটের ঠিকানা www.sau.int.
২০১০ সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টিতে ৭ টি বিষয়ে মাস্টার্স এবং পিএইচডি করার সুযোগ রয়েছে। বিষয়গুলো হচ্ছে ফলিত গনিত, বায়োটেকনোলজি, কম্পিউটার সায়েন্স, অর্থনীতি, লিগ্যাল স্টাডিজ, আন্তর্জাতিক সম্পর্ক এবং সমাজবিজ্ঞান।
সার্কভুক্ত দেশগুলোর শিক্ষার্থীদের জন্য রয়েছে কোটা সিস্টেম।








