চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সার্ক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ চিত্রনাট্য ইমপ্রেসের ‘অজ্ঞাতনামা’র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০০ পূর্বাহ্ণ ২৬, নভেম্বর ২০১৭
বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন- শ্রেষ্ঠ চিত্রনাট্য পুরস্কার হাতে তৌকীর আহমেদ

শ্রেষ্ঠ চিত্রনাট্য পুরস্কার হাতে তৌকীর আহমেদ

২১ থেকে ২৫ নভেম্বর অনুষ্ঠিত ‘সার্ক চলচ্চিত্র উৎসব ২০১৭’ তে শ্রেষ্ঠ চিত্রনাট্য পুরস্কার’ পেয়েছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত, তৌকীর আহমেদ পরিচালিত চলচ্চিত্র ‘অজ্ঞাতনামা’। সার্কভুক্ত আটটি দেশের ১৬ টি চলচ্চিত্র এই প্রতিযোগিতায় অংশ নেয়। বিচারকের দৃষ্টিতে শ্রেষ্ঠ চিত্রনাট্যের পুরষ্কার অর্জন করেন তৌকীর আহমেদ।

সার্ক চলচ্চিত্র উৎসব ২০১৭ তে বাংলাদেশ থেকে উৎসবে প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত হয়েছিলো তৌকীর আহমেদ পরিচালিত ‘অজ্ঞাতনামা’ ও জাকির হোসেন রাজু পরিচালিত ‘প্রেমী ও প্রেমী’ চলচ্চিত্র। ২৫ নভেম্বর সার্ক চলচ্চিত্র উৎসবের সমাপনী দিনে শ্রীলংকান সময় সন্ধ্যা ৬:৩০ এ পুরষ্কার ঘোষণা করা হয়। তৌকীর আহমেদের হাতে শ্রেষ্ঠ চিত্রনাট্য পুরষ্কার তুলে দেন সার্কের মহাসচিব ও উৎসব কর্তৃপক্ষ।

প্রতিযোগিতার বাইরে বাংলাদেশ থেকে মাস্টার বিভাগে প্রদর্শিত হয়েছে মোরশেদুল ইসলাম পরিচালিত “অনিল বাগচির একদিন”। প্রতিযোগিতায় অংশ নেয়া বাংলাদেশের দুইটি সিনেমার যাবতীয় তথ্য ও সার্বিক তত্ত্বাবধান করে সিনেমা ২ টির পরিচালকদের এবং সার্ক কালচারাল সেন্টারকে (শ্রীলংকা) বাংলাদেশ থেকে যাবতীয় সহযোগিতা করেছেন মনজুরুল ইসলাম মেঘ।

Banglabid

সার্ক চলচ্চিত্র উৎসবে অংশ নেয়ার জন্য বাংলাদেশ থেকে প্রাথমিক ভাবে ৪ টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মনোনীত হয়েছিলো। কিন্তু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পরিচালকবৃন্দ যথাযথ যোগাযোগ না করায় উৎসব থেকে সিনেমাগুলো বাদ পড়েছে।

মনজুরুল ইসলাম মেঘ এই মুহূর্তে তৌকির আহমেদ পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ‘হালদা’র প্রচারণার কাজ করছেন । ‘হালদা’ সারা দেশের ৮০ টি হলে মুক্তি পাবে ১ ডিসেম্বর এবং বিশ্বের আরও ১৬ টি দেশে মুক্তি পাবে ৮ ডিসেম্বর। ‘অজ্ঞাতনামা’র মতই দেশীয় চলচ্চিত্রকে বিশ্বব্যাপী প্রতিনিধিত্ব করবে ‘হালদা’ এমনটাই আশা করছেন সবাই।

চ্যানেল আই অনলাইন- শ্রেষ্ঠ চিত্রনাট্য পুরস্কার হাতে তৌকীর আহমেদ
 শ্রেষ্ঠ চিত্রনাট্য পুরস্কার হাতে তৌকীর আহমেদ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অজ্ঞাতনামাইমপ্রেস টেলিফিল্মতৌকীর আহমেদহালদা
শেয়ারTweetPin

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT