বিনোদন

সার্ক চলচ্চিত্র উৎসবে ইমপ্রেসের ৩ ছবি

সার্ক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ‘কমলা রকেট’, ‘ফাগুন হাওয়ায়’ ও ‘আলফা’...

সার্ক চলচ্চিত্র উৎসবে ইমপ্রেসের ৩ ছবি

আসছে ৯ম সার্ক চলচ্চিত্র উৎসব বসছে শ্রীলঙ্কায়। আসন্ন এই চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ থেকে যাচ্ছে তিনটি পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র। আর তিনটি কাহিনিচিত্রই ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত।

এমনটাই জানিয়েছেন ইমপ্রেস টেলিফিল্ম-এর কনসালটেন্ট (ফিল্ম) ও নির্মাতা আবু শাহেদ ইমন।

চ্যানেল আই অনলাইনকে আবু শাহেদ ইমন জানান, আগামি ৭ মে থেকে ১২ মে শ্রীংলকার রাজধানী কলোম্বর ন্যাশনাল ফিল্ম কর্পোরেশনে প্রদর্শিত হবে সার্কভুক্ত দেশগুলোর চলচ্চিত্রের প্রদর্শনী। আর এখানে দেখানো হবে ইমপ্রেস টেলিফিল্মের তিনটি ছবি। ছবিগুলো হলো নূর ইমরান মিঠুর ‘কমলা রকেট’, তৌকীর আহমেদের ‘ফাগুন হাওয়ায়’ এবং নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর মুক্তি প্রতীক্ষিত ছবি ‘আলফা’।

এদিকে তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিবারই সার্কভুক্ত দেশগুলোর নির্বাচিত পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য ছবি উৎসবে প্রদর্শীত হয়। সেই ধারাবাহিকতায় এবার বাংলাদেশ থেকে মোট পাঁচটি চলচ্চিত্র পাঠানো হয়েছে। পূর্ণদৈর্ঘ্য তিনটি চলচ্চিত্র ছাড়াও দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হলো নোমান রবিন পরিচালিত ‘কোয়াটার মাইল কান্ট্রি’ ও চৈতালী সমাদ্দার-সাইফুল আকবর খান পরিচালিত ‘সি ইউ’।

এরআগে ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘অজ্ঞাতনামা’ প্রতিযোগিতা শাখায় ৭ম সার্ক চলচ্চিত্র উৎসবে ‘সেরা চিত্রনাট্য’র পুরস্কার অর্জন করে।

বিষয়:আবু শাহেদ ইমন আলফা ইমপ্রেস টেলিফিল্ম কমলা রকেট চ্যানেল আই নূর ইমরান মিঠু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…