অপরাধ

সারোয়ার-তামিম গ্রুপের নতুন অংশ ‘ব্রিগেড আদ্-দার-ই-কুতনী’

নেতৃত্বাধীন ব্যক্তিরা নিরাপত্তা বাহিনীর সঙ্গে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নেতৃত্বাধীন ব্যক্তিরা নিরাপত্তা বাহিনীর সঙ্গে উপস্থিত, একটি সমাবেশ বা অনুষ্ঠানে অংশগ্রহণ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের নতুন এক অংশ ‘ব্রিগেড আদ্-দার-ই-কুতনী’। তারা দেশের বিভিন্ন স্থানে সদস্য সংগ্রহ করছিল, এবং সদস্যদের দিয়ে জঙ্গিবাদে উদ্বুদ্ধ করে তাদের মাধ্যমে হামলা চালানো পরিকল্পনা করছিল বলে জানায় র‌্যাব।

বৃহস্পতিবার দুপুরে কাওরান বাজারের র‌্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন র‌্যাব-৩ অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল তুহিন মোহাম্মদ মাসুদ।

র‌্যাব-৩ অধিনায়ক বলেন, সরোয়ার-তামিম গ্রুপের নেতা ইমাম হাসানের নেতৃত্বে ‘ব্রিগেড আদ্-দার-ই-কুতনী’ সংগঠনটি দেশের বিভিন্ন স্থানে সদস্য সংগ্রহ করছিল, এবং সদস্যদের দিয়ে জঙ্গিবাদে উদ্বুদ্ধ করে তাদের মাধ্যমে হামলা চালানো পরিকল্পনা করছিল।

গ্রেফতারকৃতরা হলি আর্টিজানের হামলার আগে থেকেই ইমাম মেহেদী হাসানের সংগঠনের পক্ষে কর্মী সংগ্রহ, অর্থ সংগ্রহ, জঙ্গিবাদে উদ্বুদ্ধকরণ ও হিজরতের পূর্ব প্রস্তুতিমূলক পর্ব সম্পন্ন করার দায়িত্বে নিয়োজিত ছিল।

হলি আর্টিজানের নিহত জঙ্গিদের সঙ্গেও তাদের যোগাযোগ হতো বলে ধারনা করছে র‌্যাব।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে তারা নিষিদ্ধ জঙ্গি জেএমবি’র সারোয়ার-তামিম গ্রুপের সক্রিয় সদস্য।সারোয়ার-তামিম গ্রুপের নতুন অংশ ‘ব্রিগেড আদ্-দার-ই-কুতনী’

তারা ‘ব্রিগেড আদ্-দার-ই-কুতনী’র কমান্ডার বড় হুজুর ওরফে ইমাম মেহেদীর নেতৃত্বে জঙ্গিবাদে অংশগ্রহন করার জন্য ভূয়াপুরের জঙ্গি মান্নানের বাড়ীতে শপথ নেয় এবং কমান্ডারের নির্দেশে যেকোন পরিস্থিতিতে দেশের যেকোন স্থানে জঙ্গিবাদী কার্যক্রমের জন্য প্রস্তুত ছিল।

গ্রেফতারকৃতরা জানায়, বিভিন্ন অ্যাপসের মাধ্যমে উগ্রবাদী চ্যানেলে প্রচার করে জঙ্গিবাদে অংশগ্রহনের জন্য অন্যান্যদের উদ্বুদ্ধ করা হতো।

এছাড়াও ব্রিগেড আদ্-দার-ই-কুতনীকে শুক্তিশালী করতে গ্রেফতারকৃতরা বড় হুজুর ওরফে ইমাম মেহেদীকে নিয়মিত বিভিন্ন মাধ্যমে অর্থ প্রদান করত বলে জানিয়েছেন তুহিন মোহাম্মদ মাসুদ।

‘ব্রিগেড আদ্-দার-ই-কুতনী’র বিভিন্ন পর্যায়ে বেশ কিছু সদস্য রয়েছে বলেও জানান তিনি। তাদের গ্রেফতারের চেষ্টা র‌্যাব চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে এই সংগঠনটির এক সদস্য জঙ্গি আস্তানায় নিহত হয় বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র‌্যাব-৩ অধিনায়ক।

এরআগে বুধবার গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইলের ভূয়াপুর থেকে সারোয়ার-তামিম গ্রুপের তিন সক্রিয় সদস্যদের গ্রেফতার করে র‌্যাব-৩।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…