চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সারাবিশ্বে ব্রেকিং নিউজ সাকা-মুজাহিদের ফাঁসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৭ অপরাহ্ণ ২১, নভেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A
বাংলাদেশের দুই রাজনৈতিক নেতা ও একটি ফাঁসির দণ্ডের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত শীর্ষ যুদ্ধাপরাধী বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও আল বদর আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় কার্যকরের খবর ফলাও করে প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম।

রাতে দুই যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকরের পরপরই বেশিরভাগ আন্তর্জাতিক গণমাধ্যম এই খবরটি ব্রেকিং নিউজ হিসেবে প্রচার করে।

তবে পশ্চিমা গণমাধ্যমে এবারও ফাঁসির সাজা হওয়াদের যুদ্ধাপরাধী পরিচয় নয় বরং প্রাধান্য পেয়েছে সাকা-মুজাহিদের রাজনৈতিক পরিচয়। প্রায় সব গণমাধ্যমেই অবশ্য রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার বিষয়টি উঠে এসেছে।

রাত ১২টা ৫৫ মিনিটে ফাঁসি কার্যকর হওয়ার পরপরই বাংলাদেশে খবর প্রচার করে বিবিসি, সিএনএন, ইয়াহু নিউজ, এএফপি, রয়টার্স, আলজাজিরা, পাকিস্তানের ডন, জিও নিউজ, ভারতের আনন্দবাজার, টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি সহ বিশ্বের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলো।

দুই শীর্ষ যুদ্ধাপরাধীদের ফাঁসি কার্যকরের খবরকে বিবিসি ব্রেকিং নিউজ হিসেবে প্রচার করে। বিবিসি শিরোনাম করে , ‘১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীনতার সংগ্রাম চলাকালে যুদ্ধাপরাধের দায়ে বাংলাদেশে বিরোধী দলের দুই শীর্ষ নেতার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।’

বিবিসি বাংলা তাদের অনলাইন শিরোনাম করে ‘শীর্ষ বিরোধীনেতা সালাউদ্দিন কাদের ও মুজাহিদের ফাঁসি কার্যকর।’

রয়টার্স শিরোনাম করেছে ‘১৯৭১ সালে যুদ্ধাপরাধের দায়ে বাংলাদেশে দুই বিরোধীদলীয় নেতার মৃত্যুদণ্ড কার্যকর’।

দুই যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ড কার্যকরের খবর ফলাও করে প্রকাশ করে এএফপি। তাদের ওয়েবসাইটে বড় করে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়। তারা প্রতিবেদনে বলেছে, ‘১৯৭১ সালে পাকিস্তানের সঙ্গে স্বাধীনতাযুদ্ধে সংগঠিত যুদ্ধাপরাধের দায়ে বাংলাদেশে বিরোধী দলের দুই জ্যেষ্ঠ নেতার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাদের প্রাণভিক্ষার আবদেন নাকচ হওয়ার কিছু সময় পরই এ দণ্ড র্কাযকর হয়।’

কাতারভিত্তিক আল-জাজিরার শিরোনাম ছিলো: ‘দুই বিরোধীনেতাকে ফাঁসি দিলো বাংলাদেশ’।

পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম দ্যা ডন শিরোনাম করেছে: বাংলাদেশ জামায়াত নেতার ফাঁসি কার্যকর করছে’। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীতাযুদ্ধে তাদের ভূমিকার জন্য শীর্ষ দুই বিরোধী নেতাকে কয়েক ঘণ্টার মধ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে বলে উল্লেখ করে পত্রিকাটি।

ডন বলছে, ৬৭ বছর বয়সী মুজাহিদকে ১৯৭১ সালে দেশটির শীর্ষ বুদ্ধিজীবীদের হত্যার মতো যুদ্ধাপরাধে ফাঁসির দণ্ড দেওয়া হয়। মুজাহিদ জামায়াতে ইসলামের দ্বিতীয় শীর্ষ নেতা বলে উল্লেখ করা হয় খবরে। বলা হয়, ১৯৭১ সালে নৃশংসতা যেমন গণহত্যার জন্য ৬৬ বছর বয়সী সাকা চৌধুরীকে মৃতুদণ্ড দেওয়া হয়। খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির ছয়বারের সংসদ ছিলেন তিনি।

সাকা ও মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর কলকাতার বহুল প্রচারিত আনন্দবাজার পত্রিকা খবর প্রকাশ করে শিরোনাম দেয় ‘ঢাকায় রাতেই ফাঁসি গণহত্যার দুই নায়ককের।’

ট্যাগ: মানবতাবিরোধী অপরাধযুদ্ধাপরাধীর বিচারসাকা-মুজাহিদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী এম শামসুল হক আর নেই

পরবর্তী

কঠোর নিরাপত্তায় মুজাহিদের লাশ দাফন

পরবর্তী

কঠোর নিরাপত্তায় মুজাহিদের লাশ দাফন

`মুক্তিযুদ্ধের আকাঙ্খা ও স্বপ্ন বাস্তবায়িত হলো'

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT