নতুন বছরের প্রথম দিনে মঙ্গলবার বই উৎসব চলছে দেশের সবগুলো স্কুলে।
এ বছর সরকার ৪ কোটি ২৬ লাখ ১৯ হাজার ৮৬৫ জন শিক্ষার্থীর হাতে বিনামূল্যে ৩৫ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৮৮২টি বই বিতরণ করছে।
সকালে প্রথম থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হচ্ছে বিনামূল্যের নতুন পাঠ্যবই। এই উৎসবের কেন্দ্রীয় অনুষ্ঠান হয়েছে রাজধানীর আজিমপুর গার্লস স্কুলে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উৎসবের উদ্বোধন করেন।
তিনি বলেন, ‘শিক্ষা খাতে সরকারের সর্বোচ্চ বিনিয়োগের উদ্দেশ্যই হচ্ছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া’।
শিক্ষা বছরের শুরুর দিন থেকেই শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।







