বিনোদন

সারাদিন জমজমাট ছিল তারকামেলা

সারাদিন জমজমাট ছিল তারকামেলা

ভাবনা, সুইটি ও বাঁধন

টিভি, চলচ্চিত্র আর সংগীতের সঙ্গে যারা যুক্ত আছেন, আজ তারা কোনো কাজ রাখেননি। বাংলা নতুন বছরের প্রথম দিনটিতে শুধু আড্ডা, ছবি তোলা আর খাওয়া। এ যেন তারকাদের আনন্দ মেলা। সকালে রাজধানীর ট্রাস্ট মিলনায়তনে এই আয়োজন করেছে টেলিহোম আর দুপুরে গলফ ক্লাবে যৌথ ভাবে ডিক্টেরস গিল্ড, টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন ও অভিনয়শিল্পী সংঘ। দুটি আয়োজনেই ছিল পর্যাপ্ত তারকাদের ভিড়। বেশির ভাগই দুটি আয়োজনেই অংশ নিয়েছেন।

আজ সবাই সেজেছেন বৈশাখী সাজে। কেউ এসেছেন একা আবার কেউ পুরো পরিবার নিয়ে। ট্রাস্ট মিলনায়তনে টেলিহোম এই আয়োজন করছে অনেক বছর ধরে। তবে গলফ ক্লাবের আয়োজন এবারই প্রথম।

এখানে যেমন ছিলেন গত শতকের ষাট, সত্তর ​এবং আশির দশকের শিল্পী, কলাকুশলী; তেমনি ছিলেন একবারে এ সময়েরও। এ যেন সব প্রজন্মের মাঝে এক সেতুবন্ধন তৈরির জায়গা। আর সবাই তা উদযাপনও করেছেন। বড়রা ছোটদের কুশল জানতে চাচ্ছেন আবার ছোটরাও বড়দের কাছে যাচ্ছেন, পা ছুঁয়ে সালাম করছেন, শরীরের খবর জানতে চাচ্ছেন। এমন পরিবেশ আর অন্য কোথাও দেখা যায় না।

সবার সঙ্গে কথা বলে জানা গেছে, আজকের এই দিনটার জন্য তারা অপেক্ষা করে থাকেন। কারণ এখানে এলে সবার সঙ্গে দেখা হয়। কথা হয়। জানা যায় অনেক কিছু। সবার খোঁজ–খবর পাওয়া যায়। ভেঙ্গে যায় মান–অভিমান পর্বও।

সবাই যখন আড্ডা, ছবি তোলা কিংবা খাবার খাওয়া নিয়ে ব্যস্ত, মঞ্চে তখন জনপ্রিয় শিল্পীরা গান করছেন, নাচ করছেন, জোকস শোনাচ্ছেন, কেউ আবার মাইক্রোফোন হাতে নিয়ে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছেন।

আজকের দুটি আয়োজনে সারাদিন থেকেছেন চ্যানেল আই অনলাইনের প্রতিবেদক সৈয়দ নূর এ আলম ও মিথিলা হাবিবা নাজনীন। তাদের কাছ থেকে পাওয়া তথ্য আর ছবি নিয়ে তৈরি হলো এই প্রতিবেদন।

দুটি আয়োজনের কিছু বাছাই ছবি দেওয়া হলো এখানে।

নাদিয়া ও নাঈম
নাদিয়া ও নাঈম
স্বাগতা ও বিন্দু
স্বাগতা ও বিন্দু
বিদ্যা সিনহা মিম
বিদ্যা সিনহা মিম
রুনা খান ও বিজরী বরকতউল্লাহ
রুনা খান ও বিজরী বরকতউল্লাহ
বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ
বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ
তৌসিফ ও সায়েম
তৌসিফ ও সায়েম
অরুণা বিশ্বাসের সঙ্গে তারা
অরুণা বিশ্বাসের সঙ্গে তারা
সবাই একসঙ্গে। এমন সুযোগ কেউ মিস করে!
সবাই একসঙ্গে। এমন সুযোগ কেউ মিস করে!
সেলফি
সেলফি
সবাই যখন ছবি তুলছেন, তারাই বা বাদ যাবেন কেন?
সবাই যখন ছবি তুলছেন, তারাই বা বাদ যাবেন কেন?
সেলফি
সেলফি
বন্ধুর সঙ্গে শামিমা শাম্মী ও অর্ষা
বন্ধুর সঙ্গে শামিমা শাম্মী ও অর্ষা
বন্ধুর সঙ্গে শাহীদা আরবী ও কবরী
বন্ধুর সঙ্গে শাহীদা আরবী ও কবরী
একসঙ্গে সবাই
একসঙ্গে সবাই
সেলফি
সেলফি
গান করেছেন কনা
গান করেছেন কনা
শুধু ছবি তোলা
শুধু ছবি তোলা
শুটিংয়ে তো নিয়মিতই দেখা হয়, কিন্তু এখানে দেখা হওয়ার আনন্দই আলাদা
শুটিংয়ে তো নিয়মিতই দেখা হয়, কিন্তু এখানে দেখা হওয়ার আনন্দই আলাদা
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…