চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাম্য মমতায় আনন্দে ভরে উঠুক ঈদ

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
১১:৫৪ অপরাহ্ণ ০৪, জুন ২০১৯
সম্পাদকীয়
A A
সৌদি-দেশগুলোতে ঈদ উল ফিতর উদযাপিত

ঈদ মোবারক। শাওয়াল মাসের চাঁদ দেখা গিয়েছে। বিশ্বব্যাপী মুসলিম সমাজে আনন্দ আর উৎসবের হাওয়া। মুসলিমদের আনন্দ-উৎসবের জন্য ঈদুল ফিতরের কথা বিশেষভাবে এসেছে হাদিসে। ঈদের চাঁদ দেখার সংস্কৃতিও বহু পুরনো। আর শাওয়ালের চাঁদ মানে আরো বিশেষ কিছু। নিশ্চয় আজও অনেকেই শাওয়ালের চাঁদ দেখেছেন মহা আনন্দের সঙ্গে।

মুসলিমরা এক মাস যাবত সিয়াম পালন করেছে, অপবিত্র কাজ আর খারাপ ব্যবহার থেকে বিরত থেকেছে। এ সবই কি শুধু রমজান মাসের জন্য? না। ইসলাম সেই শিক্ষা দেয় না। মহান আল্লাহ কল্যাণময় রমজান মাস উপহার দিয়েছেন, তাগিদ দিয়েছেন এই ভালো কাজগুলো বছরজুড়ে এগিয়ে নেয়ার জন্য। নিজের ঘর থেকে শুরু করে প্রতিবেশী, নিজ এলাকা, জেলা এমন কি পুরো দেশের মানুষের ঈদ উদযাপনকেও গুরুত্বের সঙ্গে দেখতে হবে। সব মানুষের মূল্যায়ন করতে হবে। দরিদ্র আত্মীয়, দূর গ্রামের বা শহরের অতি-দরিদ্র মানুষদের দিকেও খেয়াল রাখতে হবে। সমাজের প্রতিটি মানুষকে সাহায্য করতে হবে সামর্থ্য অনুযায়ী। তবেই ফুটে ওঠবে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা, আন্তরিকতা- এ সবই তো পবিত্র ইসলামের শাশ্বত বাণী, আর মহানবী মুহাম্মাদ (সাঃ)-এর শিক্ষা।

অফুরন্ত কল্যাণের এ মাস শেষে সবার জন্য যে ঈদ-উল-ফিতর এসেছে তার আনন্দ সবার ভেতর ভাগ করে নিতে হবে কোনো বৈষম্য ছাড়া। শুধু নিজের খুশির দিকে তাকালেই হবে না, মানুষের খুশির দিকেও খেয়াল রাখতে হবে। মানুষ আরো বেশি সহানুভূতিশীল হয়ে উঠুক-পবিত্র ঈদে এই আমাদের আশা। সবার ঈদ সুন্দর, আনন্দময়, নিরাপদ এবং উৎসবময় হয়ে উঠুক। পবিত্র ঈদুল ফিতরে আমরা এই কামনা করি যাতে সারাদেশের মানুষ সাম্য মমতায় আনন্দে এই পবিত্র দিনটি কাটাতে পারে।

Banglabid

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারালে অবাক হবেন না টেলর

পরবর্তী

দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা

পরবর্তী
ফণী

দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা

স্বল্প পুঁজি নিয়েও আফগানদের আটকে দিলো শ্রীলঙ্কা

সর্বশেষ

ঋণ ও আর্থিক সংকটে পড়লে পড়ুন এই দোয়া

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত দুঃখজনক: দীনেশ ত্রিবেদী

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: ইজারাদার গ্রেপ্তার

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো রাস্তায় রোবট পুলিশ: কমেছে ট্রাফিক আইন লঙ্ঘন

আগস্ট ২০, ২০২৬

ঈদের ময়দানে সালমানের মুখোমুখি প্রভাস!

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT