চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাম্প্রদায়িক সহিংসতার বিচার বিভাগীয় তদন্ত চায় সিএসও অ্যালায়েন্স

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৪ অপরাহ্ণ ২১, অক্টোবর ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

সম্প্রতি দেশব্যাপী সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা এবং হিন্দু সম্প্রদায়ের ঘর-বাড়িতে আগুন দেয়াসহ নানাবিধ সহিংসতার তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ জানিয়েছে সিএসও অ্যালায়েন্স। 

সংগঠনের বিবৃতিতে বলা হয়, সম্প্রতি দেশব্যাপী সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা এবং হিন্দু সম্প্রদায়ের ঘর বাড়িতে আগুন দেওয়াসহ নানাবিধ সহিংসতার ঘটনা ঘটেছে যা অত্যন্ত ঘৃণ্য অপরাধ ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। দেশের অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষ চেতনার ওপর এটা একটা বড় আঘাত।

বাংলাদেশ একটি স্বাধীন, গণতান্ত্রিক রাষ্ট্র । উন্নয়নের নানা সূচকে আমাদের অব্যাহত অগ্রগতির দাবি সত্ত্বেও এ ধরনের অশুভ তৎপরতা ধর্ম-বর্ণ, নারী-পুরুষ নির্বিশেষে সকল মানুষের জন্য অত্যন্ত লজ্জাজনক। আমরা এসকল ঘটনার বিচার বিভাগীয় তদন্ত এবং তদন্ত প্রতিবেদনগুলো দ্রুত জনসমক্ষে প্রকাশের দাবি জানাচ্ছি।

আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন, এলাকার জনপ্রতিনিধিগণের উদ্যোগ ও পূর্বপ্রস্তুতি থাকার দাবি সত্ত্বেও শারদীয় দুর্গোৎসবকে ঘিরে এ ধরনের ঘটনা সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে তাদের দুর্বলতা ও সক্ষমতার অভাবকে দৃশ্যমান করে তুলেছে। এ ঘটনাগুলোর পরম্পরায় এটা স্পষ্ট যে, কিছু চিহ্নিত উগ্র ধর্মান্ধ গোষ্ঠী অত্যন্ত সুকৌশলে ধর্মকে পুঁজি করে এ ঘটনাগুলো ঘটিয়ে চলেছে। আমরা চাই অতিসতুর এসব ধর্ম ব্যবসায়ী উ সাম্প্রদায়িক গোষ্ঠীকে কঠোর হস্তে দমন করা হোক।

নাগরিক সংগঠনগুলোর সম্মিলিত জোট সিএসও অ্যালায়েন্স, যা টেকসই উন্নয়নের লক্ষমাত্রা অর্জনে সরকার ও অন্যান্য অংশীজনের সহায়ক হিসাবে কাজ করছে, এর পক্ষ থেকে আমরা ক্ষতিগ্রস্তদেও প্রতি আন্তরিক সহমর্মিতা ও গভীর একাত্মতা প্রকাশ করছি। একই সঙ্গে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনার পুনরাবৃত্তিরোধে রাষ্ট্র সরকার, জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসনকে সকল ধরনের জরুরি কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানাচ্ছি। এ ব্যাপারে সিএসও অ্যালায়েন্স এর পক্ষ থেকে আমরা সংশ্লিষ্ট সকল পক্ষকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস নিচ্ছি।

আমরা সকলের অংশগ্রহণে সকল জনগোষ্ঠীর অধিকারভিত্তিক সহাবস্থানে, ধর্ম-বর্ণ এবং নারী-পুরুষ নির্বিশেষে আমাদের সংবিধান কর্তৃক প্রদত্ত নাগরিক অধিকার সমুন্নত দেখে এদেশকে এগিয়ে নিয়ে যেতে সকল অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, প্রগতিশীল শক্তি, বাকির সমন্বিত উদ্যোগ গড়ে তোলার আহ্বান জানাই।

Reneta

বিবৃতিতে যারা স্বাক্ষর করেছেন তারা হলেন- সিএসও অ্যালায়েন্সের আহবায়ক রাশেদা কে চৌধূরী, বাপার প্রেসিডেন্ট সুলতানা কামাল, ওয়াটারএইডের রিজিওনাল ডিরেক্টর খায়রুল ইসলাম, দুস্থ স্বাস্থ্য কেন্দ্রের নির্বাহী পরিচালক দিবালোক সিংহ, আদিবাসী ফোরামের জেনারেল সেক্রেটারি সঞ্জীব দ্রং, ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্, নিজেরা করির সমন্বয়ক খুশি কবির, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, ঢাকা আহছানিয়া মিশনের নির্বাহী পরিচালক এহসানুর রহমান, এ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির, সেন্টার ফর ডিজ্যাবিলিটি ইন ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক এ এইচ এম নোমান খান, স্বাবলম্বী, নেত্রকোনার নির্বাহী পরিচালক রোকেয়া বেগম, ক্রেডিট এন্ড ডেভেলপমেন্ট ফোরামের (সিডিএফ) চেয়ারপারসন মোরশেদ সরকার, বেলার নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান, সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন, এফএনবির চেয়ারপারসন জাকির হোসেন, সাজেদা ফাউন্ডেশনের চেয়ারপারসন এস এন কৈরী, এডিডি ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর শফিকুল ইসলাম, জাগো ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক করভী রাখসান্দ, প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মনসুর আহমেদ চৌধুরী, এসকেএস, গাইবান্ধার নির্বাহী পরিচালক রাসেল আহম্মেদ লিটন, সুশীলন, গাইবান্ধার নির্বাহী পরিচালক মোস্তফা নুরুজ্জামান, বিওয়াইএলসির নির্বাহী পরিচালক ইজাজ আহমেদ, বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু, ফারিয়া লারা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সেলিনা হোসেন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

এক ঘণ্টার প্রতীকী পুলিশ সুপার অষ্টম শ্রেণির ছাত্রী নুসরাত

পরবর্তী

রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপের সুপার টুয়েলভে বাংলাদেশ

পরবর্তী

রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপের সুপার টুয়েলভে বাংলাদেশ

গত বছরের চেয়ে বেশি রাজস্ব অর্জন করেছে গ্রামীণফোন

সর্বশেষ

ফাইনালের আগে আবেগঘন বার্তা দিলেন মেসি

জুলাই ১৯, ২০২৬

‘আমেরিকান স্বপ্ন’ ও ‘বিশ্বকে একতাবদ্ধ’ করা নিয়ে ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ ইনফান্তিনো

জুলাই ১৯, ২০২৬
ছবি:  ফরিদুর রেজা সাগর ও কাজী আনোয়ার হোসেন (সংগৃহীত)।

রহস্যময় কাজী আনোয়ার হোসেন

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছোটকাকু আফজাল হোসেন

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

দ্বিতীয় বর্ষে শ্রীমঙ্গলে শব্দশৈলী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT