প্রবাস সংবাদ

সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে টরন্টোতে মানববন্ধন

টরন্টোতে মানববন্ধনে অংশগ্রহণকারীরা সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টরন্টোতে একটি মানববন্ধনে অংশগ্রহণকারীরা সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে ব্যানার ধরে দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে কানাডার টরন্টোতে মানববন্ধন করেছেন প্রবাসী বাংলাদেশিরা।

স্থানীয় সময় শুক্রবার বিকেলে টরন্টোর বাঙালি পাড়া হিসেবে পরিচিতি ডেনফোর্থে টরন্টো ফিল্ম ফোরামসহ বিভিন্ন সংগঠন ওই কর্মসূচি করে। বাংলাদেশে যে কোনো ধরনের সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে সাধারণ নাগরিকদের রুখে দাঁড়ানোর আহ্বান জানান বক্তারা।

ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। সে সময় ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ পরিষদ- চাকসু’র সাবেক সাধারণ সম্পাদক আজিমউদ্দিন আহমেদ, টরন্টো ফিল্ম ফোরামের সভাপতি এনামুল করিম বাবুল, সাধারণ সম্পাদক মনিস রফিক, বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন সরকার বাচ্চু, ইঞ্জিনিয়ার আবদুল গফফার এবং অন্যরা।

 

বিষয়:কানাডা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…