বাংলাদেশ

সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের ৩ দফা কর্মসূচি

বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের লোগো, বাংলা ভাষায় লেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের লোগো, বাংলায় লেখা, দেশের সাংস্কৃতিক সংগঠনের প্রতীক. Channel i News – চ্যানেল আই নিউজ

‘সাম্প্রদায়িক অপশক্তির উত্থান রোধ করি, সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ি’- এই স্লোগানকে সামনে রেখে সাম্প্রতিক সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ ৩ দফা কর্মসূচি ঘোষণা করেছে।

কর্মসূচির গুলোর মধ্যে রয়েছে: বিভাগীয় শহর ও অঞ্চলগুলোতে প্রতিবাদী আবৃত্তি ও বিক্ষোভ সমাবেশ, ৬৪ জেলায় প্রতিবাদী আবৃত্তি ও বিক্ষোভ সমাবেশ এবং কেন্দ্রীয় সমাবেশ।

শুক্রবার সংগঠনটির দপ্তর সম্পাদক শিরিন ইসলাম গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানান।

কর্মসূচি সম্পর্কে সেখানে বলা হয়েছে: ২৩ অক্টোবর শনিবার বিকেল ৪টায় বিভাগীয় শহর ও অঞ্চলগুলোতে একযোগে উন্মুক্ত মঞ্চে প্রতিবাদী আবৃত্তি ও বিক্ষোভ সমাবেশ, ২৪ থেকে ২৮ অক্টোবর বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ এর নারী অধিকার উপ-কমিটির আয়োজনে ৬৪ জেলায় প্রতিবাদী আবৃত্তি ও বিক্ষোভ সমাবেশ এবং ২৯ অক্টোবর রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে কেন্দ্রীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।

বিষয়:সাম্প্রদায়িক অপশক্তি সাম্প্রদায়িক হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…