চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাম্প্রদায়িক অপশক্তি দমনে সরকারের পদক্ষেপে ভারতীয় সাংবাদিকদের সাধুবাদ: তথ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৮ অপরাহ্ণ ২৯, অক্টোবর ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A
তথ্যমন্ত্রী সাংবাদিকদের ধন্যবাদ জানাচ্ছেন, অফিসে বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টার বিরুদ্ধে বাংলাদেশ সরকারের তাৎক্ষণিক নানা পদক্ষেপকে সাধুবাদ জানিয়েনে ভারতের সাংবাদিকরা।

ভারত সফর শেষে ঢাকায় ফিরে একথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী  ড. হাছান মাহমুদ।

শুক্রবার দুপুরে ঢাকায় ফিরে বিকেলে মিন্টো রোডের সরকারি বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সফরসংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ সদ্যসমাপ্ত সফরে উপমহাদেশের প্রথম প্রেসক্লাব কলকাতা প্রেসক্লাবে বঙ্গবন্ধু সংবাদ কেন্দ্র উদ্বোধন এবং পশ্চিমবঙ্গ বিধান সভার স্পিকার বিমান বন্দোপাধ্যায়ের সাথে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি সেখানে সাংবাদিকদের সাথে বিস্তারিত প্রশ্নোত্তরের কথা জানান।

তিনি বলেন, ‘দুর্গাপূজার সময় বাংলাদেশের ঘটনাপ্রবাহ নিয়ে কলকাতার সাংবাদিকদের অনেক প্রশ্ন ছিল। বিএনপি-জামায়াতসহ উগ্র ধর্মান্ধগোষ্ঠি দেশে সাম্প্রদায়িক  সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা করেছে এবং সরকার কিভাবে দ্রুততম সময়ের মধ্যে সেই অপচেষ্টা শক্ত হাতে দমন  করেছে, সেটি তাদেরকে সবিস্তারে বলেছি এবং ভারতের পত্র-পত্রিকা, রেডিও, টেলিভিশন ও অনলাইনে সেবিষয়ে বিস্তারিত সংবাদ এসেছে।’

নির্বাচনে অংশগ্রহণ না করার বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, ‘নির্বাচন এলেই বিএনপি এ ধরনের বক্তব্য দেয়। ২০১৪ সালের নির্বাচনে অংশ না নেয়া, ২০১৮ সালের নির্বাচনে দোদুল্যমান অংশগ্রহণের পর আগামী নির্বাচনে অংশগ্রহণ না করা বিএনপি’র জন্যই ক্ষতিকর হবে।’

এর আগে মন্ত্রী ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়া  উপজেলায় তার ঐচ্ছিক তহবিলের অনুদান, ক্যান্সারসহ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের সমাজসেবা অধিদপ্তরের অনুদানের চেক ও  সুদমুক্ত ঋণ বিতরণ এবং বিভিন্ন ক্লাবকে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

এসময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকার সাহায্য প্রদানের ক্ষেত্রে কে কোন দল বা মতের, তা বিবেচনা করে না, যার সাহায্য প্রয়োজন, তাকেই সহায়তা দেয়।

তথ্যমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে ৬৪ জনকে সহায়তা, ১০টি ক্লাবকে ক্রীড়া সামগ্রী, সমাজসেবা অধিদপ্তর থেকে ২৮ জনকে দুরারোগ্য ব্যাধি চিকিৎসা সহায়তা এবং ৪৯ জনকে পল্লী সমাজসেবা ঋণ দেয়া হয়।

উপজেলা মিলনায়তনে রাঙ্গুনিয়া  উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুসের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বজন কুমার তালুকদার, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ হাছান, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরুল করিম রাশেদ, রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিগারুল ইসলাম জিগার প্রমুখ বক্তব্য রাখেন।

ট্যাগ: তথ্যমন্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জলবায়ু পরিবর্তনের প্রভাবে চ্যালেঞ্জে উপকূলীয় মানুষের জীবন-জীবিকা

পরবর্তী

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ১৩০ রোগী

পরবর্তী
ডেঙ্গু মশার লার্ভা ও আক্রান্ত রোগীদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ১৩০ রোগী

চ্যানেল আই অনলাইন এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি ও বিজয়ীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ক্লিনফিড প্রচারের পাশাপাশি পে-চ্যানেল ব্যবস্থা শুরু করতে হবে’

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT