চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সাংস্কৃতিক জাগরণের ডাক

সাখাওয়াত আল আমিনসাখাওয়াত আল আমিন
৭:৩৮ অপরাহ্ণ ১৯, এপ্রিল ২০১৭
শিল্প সাহিত্য
A A

অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের জন্য হুমকি হয়ে ওঠা সকল সাম্প্রদায়িক ও অগণতান্ত্রিক অপশক্তিকে রুখে দিতে দেশব্যাপী সাংস্কৃতিক জাগরণের ডাক দিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। একই সঙ্গে আগামী ২০ মে সারাদেশের সাংস্কৃতিক কর্মীদের অংশগ্রহণে ঢাকায় জাতীয় সাংস্কৃতিক কনভেনশনের ঘোষণা দেওয়া হয়েছে।

বুধবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে আয়োজিত প্রতিবাদ সমাবেশ থেকে এমন আহ্বান আসে। অসাম্প্রদায়িক বাংলাদেশের বিরুদ্ধে কোন কিছুই না মানার প্রত্যেয়ে দেশব্যাপী এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

জোটের সভাপতি গোলাম কুদ্দুস বলেন, যখন আমাদের মঙ্গল শোভাযাত্রা আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে, যখন দেশব্যাপী তা পালনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে তখন তা ব্যাহত করার জন্য সেই পশ্চাদপদ মৌলবাদী শক্তি হুঙ্কার দিয়েছে। ভাস্কর্য ভেঙ্গে ফেলার হুঙ্কার দিয়েছে, বাংলা নববর্ষের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। যার কারণে সারাদেশে বাংলা নববর্ষের অনুষ্ঠানকে সঙ্কুচিত করা হয়েছে।

তিনি বলেন, যারা অসাম্প্রদায়িক বাংলাদেশে বিশ্বাস করে না, বাঙালির সংস্কৃতিকে বিশ্বাস করে না, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না সারা বাংলাদেশের সকল পর্যায়ের সাংস্কৃতিক কর্মী এবং মুক্তিযুদ্ধের পক্ষের সকল প্রগতিশীল রাজনৈতিক এবং সামাজিক সংগঠনকে ঐক্যবদ্ধ করে সেই পশ্চাদপদ এবং মৌলবাদী শক্তিসহ সকল অপশক্তির বিরুদ্ধে সম্মিলিক সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে দুর্বার প্রতিরোধ গড়ে তোলা হবে।

মৌলবাদী শক্তির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান প্রত্যাশা করে জোট সভাপতি বলেন, যুদ্ধপরাধীদের বিচার এবং জঙ্গিবাদের বিরুদ্ধে আপনারা যেরূপ কঠোর অবস্থান গ্রহণ করেছিলেন এই অপশক্তিকে প্রতিহত করতেও আপনাদের সেরূপ কঠোর অবস্থান চাই।

এ সময় তিনি সাংস্কৃতিক জাগরণ গড়ে তোলার লক্ষ্যে আগামী ২০ মে ঢাকায় সারাদেশের সকল সাংস্কৃতিক কর্মীদের অংশগ্রহণে জাতীয় কনভেনশনের কর্মসূচি ঘোষণা করেন। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশের আদর্শ বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

Reneta

সংহতি জানিয়ে সমাবেশে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, রামেন্দু মজুমদার, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, কবি মুহম্মদ সামাদ, ফকির আলমগীর, ঝুনা চৌধুরী, গাজী রাকায়েত, আহসান হাবিব নাসিম, কামাল পাশা চৌধুরী, ভাস্কর রাশা প্রমুখ।

তবে প্রতিকুল আবহাওয়ার কারণে সমাবেশ সংক্ষিপ্ত করায় এদের অনেকেই নির্ধারিত বক্তব্য দিতে পারেননি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সম্মিলিত সাংস্কৃতিক জোট
শেয়ারTweetPin

সর্বশেষ

হাওয়া থেকে অ্যানি— আলোচনায় তুষির রূপান্তর

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ার আন্তর্জাতিক শান্তি সম্মেলনে অংশ নিতে নির্বাচিত বাংলাদেশের ৬ শিক্ষার্থী

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তনু হত্যা: প্রধান ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জঙ্গল সলিমপুরে ১০ কিলোমিটার সড়ক নির্মাণ শুরু

জুন ৮, ২০২৬

নেদারল্যান্ডসের আধিপত্য নাকি জাপান-সুইডেনের গতিঝড়, কার হাতে নকআউট টিকিট

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT