চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সামাজিক মাধ্যমের সর্বনাশা আসক্তি থেকে কীভাবে মুক্তি?

নুসরাত শারমিন নুসরাত শারমিন
১:৪৮ অপরাহ্ণ ০৭, নভেম্বর ২০১৮
লাইফস্টাইল
A A

বন্ধু এবং পরিবারের সঙ্গে যোগাযোগের জন্য সামাজিক মাধ্যম একটি দারুণ জায়গা। অনেকদিন কথা না হলেও কে কোথায় যাচ্ছেন, কী করছেন সবই জানা যায়। ফলে দূরত্ব বোঝা যায় না। আবার সাম্প্রতিক সময়ের নানা খবরও পাওয়া যায়। কিন্তু এত সুবিধার মাঝেও আছে কিছু অসুবিধা। সামাজিক মাধ্যমের কারণে অনেক সময় মানসিক চাপ তৈরি হয়। এই মানসিক চাপ কমানোর কিছু পদ্ধতি জেনে নিন।

বন্ধুদের আপডেট জানতে কিংবা গ্রুপ চ্যাট খুলে প্ল্যান করে দেখা করার জন্য ফেসবুক দারুণ। কিন্তু সামাজিক মাধ্যমের কিছু খারাপ প্রভাব শরীর ও মনের ওপরে পড়ে। সামাজিক মাধ্যমের অতিরিক্ত ব্যবহারের কারণে ঘরের বাইরে যাওয়া কমে যায়, বন্ধুদের আড্ডাতেও স্মার্ট ফোনে মুখ গুঁজে থাকতে দেখা যায় এবং রাতের ঘুম কমে যায়। এছাড়াও নিউজ ফিডে অন্যদের আপডেট দেখে নিজের জীবনের সঙ্গে তুলনা করার প্রবণতা বেড়ে যায়। অন্যের ঘুরতে যাওয়া দেখে, দামি গাড়ি দেখে কিংবা অভিজাত জীবনযাত্রা দেখে ঈর্ষা কাতর হয়ে থাকেন অনেকেই। এতে মানসিক চাপ, একাকীত্ব ও হতাশা বাড়ে। জেনে নিন সামাজিক মাধ্যমে আসক্তির কারণে তৈরি মানসিক চাপ কমানোর কিছু উপায়।

  • এধরণের নেতিবাচক প্রভাব থেকে বাচার একটাই উপায় আছে। আর তা হলো, সামাজিক মাধ্যম ব্যবহারের সময় কমিয়ে দেয়া। সামাজিক মাধ্যমে অতিরিক্ত সময় কাটানো নেশার মতো। এই নেশা থেকে বাঁচতে দূরে থাকতে হবে সোশ্যাল সাইটগুলো থেকে।
  • মোবাইল ফোনের হোম স্ক্রিন থেকে সোশ্যাল অ্যাপগুলো সরিয়ে ফেলতে হবে। একটা ফোল্ডারে রাখতে পারেন অ্যাপগুলো। সহজেই ঢুকতে না পারার কারণে ব্যবহার কিছুটা হলেও কমবে।
  • ফোন সাইলেন্ট করে রাখুন। এতে গুরুত্বপূর্ণ কোনো কাজ করার সময় নোটিফিকেশনের শব্দে মনোযোগ নষ্ট হবে না। এছাড়াও নোটিফিকেশন চেক করার জন্য সোশ্যাল সাইটে ঢুকে সময় কাটানোর অভ্যাস কমবে।
  • সোশ্যাল সাইটে ঢোকার টাইম ঠিক করে নিন। নিজের সীমা নিজেই বেধে দিন। যেমন দিন শেষে ২০-৩০ মিনিট এর বেশী থাকবেন না সোশ্যাল সাইটে, এটা প্রতিজ্ঞা করুন মনে মনে।
  • মাঝে মাঝে নিজেকে বিরতি দিন। নিজের একাউন্টে কয়েকদিন না ঢুকে সোশ্যাল মিডিয়ার বাইরের জীবন যাপন করুন।

সামাজিক মাধ্যমের ইতিবাচক ব্যবহার: সামাজিক মাধ্যম ব্যবহার করে ভালো থাকার উপায় আছে। যেসব ব্র্যান্ড কিংবা মানুষের পোস্ট দেখে ভালো লাগে তাদেরকে ফলো করুন। আর যাদের পোস্ট দেখতে ভালো লাগে না কিংবা মনের ওপর বিরূপ প্রভাব পড়ে, তাদেরকে আনফলো করে দিন। মজার মজার মিম, অনুপ্রেরণার বাণী শেয়ার করে এমন পেজ লাইক দিয়ে রাখুন। এতে মানসিক চাপ কমবে। সামাজিক মাধ্যমে আড্ডা না মেরে প্ল্যান করুন সামনাসামনি দেখা করার। এছাড়াও ভিডিও চ্যাটিং করতে পারেন। ফেস-টু-ফেস কন্টাক্ট করলে সম্পর্ক ভালো হয়।

মনে রাখবেন, অন্যদের যেসব আপডেট দেখছেন সেটা তাদের জীবনের সেরা মুহূর্তগুলো। তাদেরও দুঃখ আছে, না পাওয়ার হতাশা আছে। তাই এটা মনে করার কোনো কারণ নেই যে পৃথিবীতে শুধু আপনারই কষ্ট আছে, আর কারও নেই। মেডিকেল এক্সপ্রেস

ট্যাগ: ফেসবুকসামাজিক মাধ্যম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রথম দিনেই ৫০ কোটি আয়ের আশায় ‘থাগস অব হিন্দুস্তান’

পরবর্তী

সংলাপ: তিন বিষয়ে একমত হলেই সমাধান

পরবর্তী
সংলাপ-ঐক্যফ্রন্ট

সংলাপ: তিন বিষয়ে একমত হলেই সমাধান

স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের জন্য ভাসানচর পরিকল্পনা ঘোষণা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্নীতির দায়েই খালেদা জিয়া সাজাভোগ করছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

নতুন দায়িত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

আগস্ট ৩১, ২০২৬
বাংলাদেশের বেসরকারি সংস্থা ‘ফ্রেন্ডশিপ’-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান, ছবি: সংগৃহীত।

‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন রুনা খান

আগস্ট ৩১, ২০২৬

শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় ঘোষণা শুরু

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে গরম

আগস্ট ৩১, ২০২৬

নেপালের বন্যা: যেভাবে ৯০০ শিক্ষার্থীকে বাঁচালেন প্রধান শিক্ষক

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT