স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, সামাজিক আন্দোলন ছাড়া সরকারের পক্ষে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়। সবাই মিলে ঘুরে দাঁড়ালে মাদকের বিরুদ্ধে আন্দোলন জোরদার হবে।
আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ইয়াবার মূল সরবরাহ আসে মিয়ানমার থেকে। তাই মাদকমুক্ত করার জন্য রোহিঙ্গা ক্যাম্পে নজরদারি রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কারাগারে মাদক মামলার আসামি ৩০ থেকে ৪০ ভাগ। সরকারের আইনশৃঙ্খলা বাহিনী আপ্রাণ চেষ্টা করছে এর সরবরাহ হ্রাসের, এটা নিয়ন্ত্রণ করা কঠিন।








