চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সামরিক আদালতে দণ্ডের ক্ষতিপূরণের রিট শুনানির জন্য গ্রহণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৭ পূর্বাহ্ণ ০৫, মে ২০১৯
- সেমি লিড, আদালত
A A
করোনা

জিয়াউর রহমানের শাসনামলে বিমান বাহিনীর এক বিদ্রোহের ঘটনায় সামরিক আদালতের দেওয়া দণ্ডের ক্ষতিপূরণ চেয়ে করা রিট শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। 

রোববার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চে উপস্থাপন করা হলে আদালত রিটটি শুনানির জন্য গ্রহণ করেন।

এ বিষয়ে রিটের পক্ষের আইনজীবী মতিউর রহমান চ্যানেল আই অনলাইনকে বলেন: আদালতে আজ রিটটি আমি উপস্থাপনের পর আদালত এটি শুনানির জন্য গ্রহণ করেছেন। আগামীকাল বিষয়টি কার্যতালিকায় আসলে এ বিষয়ে শুনানি হবে।

Banglabid

এর আগে গত ২৯ এপ্রিল হাইকোর্টে এ রিটটি করা হয়। জিয়ার আমলের সেই সামরিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও চাকরিচ্যুত সেনা ও বিমান বাহিনীর কর্মকর্তাদের সন্তানসহ ৮৮ জন রিটটি করেন।

এ রিট আবেদনে ১৯৭৭ সালের ২ অক্টোবর সামরিক আদালতে দণ্ডিতদের চাকরির স্বাভাবিক অবসর গ্রহণ পর্যন্ত বেতন, অন্য সব সুবিধা, পেনশন দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। প্রতিরক্ষা সচিব, স্বরাষ্ট্র সচিব, বিমান বাহিনীর প্রধানকে রিটে বিবাদি করা হয়েছে।

রিটের বিষয়ে আইনজীবী মতিউর রহমান জানান: জেনারেল জিয়াউর রহমানের ‘মার্শাল ল ট্রাইব্যুনাল আইন, ১৯৭৭’ এর অধীনে সামরিক আদালতে অবৈধ দণ্ড এবং সাজাপ্রাপ্তদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়ে সেই অবৈধ দণ্ডাদেশের সময় থেকে চাকরির স্বাভাবিক অবসরের সময় পর্যন্ত পদ-পদবী অনুযায়ী তাদের চাকরির সমস্ত বকেয়া বেতন ও অন্যান্য সকল সুবিধাসহ পেনশন না দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের যোগ্যতা অনুযায়ী কেন সরকারি চাকরি দেওয়ার নির্দেশ দেওয়া হবে না, রিটে এ মর্মে রুল চাওয়া হয়েছে।

Reneta

এবং ‘ওই সামরিক আদালতের বিচারে বেআইনিভাবে যাদের সাজা দেওয়া হয়েছিল, তাদের যেন এই সাজা থেকে মাফ করে দেওয়া হয় এবং যারা মারা গেছেন তাদের ক্ষতিগ্রস্ত পরিবারের পোষ্যদের যাতে সরকারি চাকরিতে অ্যাকোমোডেট করা হয় সেই বিষয়টি রিটে চাওয়া হয়েছে’।

১৯৭৭ সালের ২ অক্টোবর ভোররাতে বিমান বাহিনীতে সংঘটিত বিদ্রোহের পর সামরিক আদালতের রায়ে বিমান বাহিনীর ৫৬১ জন এবং অন্যান্য বাহিনীর ১১৮৩ জনকে ফাঁসি দেওয়া হয়। এছাড়া অফিসারসহ বিভিন্ন পদের কয়েক শত জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

সেই সাথে আরো প্রায় চার হাজার জনকে বরখাস্ত ও চাকরিচ্যুত করা হয় বলে জানান রিটের পক্ষের আইনজীবী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রিট শুনানি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নকল ড্রাইভিং লাইসেন্স তৈরির কারখানার সন্ধান

পরবর্তী

নাচের তালে দুর্নীতি বিরোধী বার্তা

পরবর্তী

নাচের তালে দুর্নীতি বিরোধী বার্তা

ভারত নয়, কানাডার নাগরিক অক্ষয়!

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT