সাভার থানা বাসস্ট্যান্ড থেকে জাহাঙ্গীরনগর পর্যন্ত তীব্র যানজট

সাভারে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের থানা বাসস্ট্যান্ড থেকে জাহাঙ্গীরনগর পর্যন্ত কয়েক কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। রোববার সকালে মহাসড়কে এ যানজট সৃষ্টি হয়। তীব্র যানজটে প্রচণ্ড গরমে বাসযাত্রীরা পড়েছে চরম দুর্ভোগে।
বাসযাত্রীরা জানায় মহাসড়কের থানা বাসস্ট্যান্ড থেকে জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকাল থেকে যানজট সৃষ্টি হয়। মহাসড়কে ধীরগতিতে চলছে গাড়ি। যানজটে বসে না থেকে অনেক বাসযাত্রী পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কারণে অত্যধিক মানুষের সমাগম ঘটায় এই যানজট সৃষ্টি হয়েছে।
অন্যদিকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর থেকে আমিনবাজার পর্যন্ত সকাল থেকে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। মহাসড়কে যানজট নিরসনে ট্রাফিক পুলিশ কাজ করে যাচ্ছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






