অপরাধ

সাভারে প্রতিবন্ধী নারীর গলাকাটা লাশ উদ্ধার

Clínic owner’s body in a bag floating in the Dhaleshwari River. Channel i News - চ্যানেল আই নিউজ

A body in a bag floating in the Dhaleshwari River, related to a news incident in Bangladesh. Channel i News – চ্যানেল আই নিউজ

সাভার প্রতিনিধি: সাভারে এক বাক প্রতিবন্ধী নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে তেঁতুলঝোড়া ইউনিয়নের ভরারী বটতলা এলাকার চারতলা ভবনের তিনতলার একটি ফ্ল্যাট থেকে সাভার মডেল থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।

নিহত ওই নারীর নাম আম্বিয়া বেগম (৭৫) সে ওই এলাকার মৃত আব্দুল লতিফ খাঁনের মেয়ে। সাভার মডেল থানার ট্যানারি পুলিশ ফাঁড়ির এসআই জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বাক প্রতিবন্ধি ওই নারী নিজ বাড়িতে ভাইয়ের সাথে বসবাস করতো। পরে সকালে ফ্ল্যাটের ভিতরে ওই নারীর গলা কাটা লাশ দেখতে পায় বাড়ির লোকজন। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। এঘটনায় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারলো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চার নং ওয়ার্ডের ইউপি সদস্য আইয়ুব আলী জানান, ওই নারীর গলা কাটা লাশের খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে যান। বিষয়টি তদন্ত করলে তার মৃত্যুর রহস্য উৎঘাটন হতে পারে বলেন মনে করেন তিনি।

এ বিষয়ে এসআই জাহিদুল ইসলাম বলেন, তার মৃত্যুর বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিষয়:গলাকাটা লাশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…