সাভারে ট্রাক চাপায় আকাশ আহমেদ নামের (২২) এক শিল্প পুলিশের কনস্টেবল নিহত হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে টাকা আরিচা মহাসড়কের সাভারের উলাইল এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাতে আশুলিয়ার শ্রীপুর এলাকার নিজ বাড়ি থেকে মোটর সাইকেল যোগে ওই পুলিশ সদস্য নারায়ণগঞ্জ শিল্প পুলিশ লাইনে যাচ্ছিলেন। পথে তার মোটর সাইকেলটি ঢাকা আরিচা মহাসড়কের সাভারের উলাইল এলাকায় পৌছলে পিছন থেকে আসা দ্রুত গতির একটি পণ্যবাহী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এসময় স্থানীয়রা ধাওয়া দিয়ে ট্রাকটি আটক করলেও এর চালক পালিয়ে যায়। পরে খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।
সাভার হাইওয়ে থানার ওসি আব্দুল্লাহ হেল বাকী বলেন, এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নিহত পুলিশ সদস্য আশুলিয়ার শ্রীপুর এলাকার আব্দুল মালেকের ছেলে। তিনি নারায়ণগঞ্জ শিল্প পুলিশ লাইনে কর্মরত ছিলো।








