নিজের বিরুদ্ধে উঠা সাম্প্রতিক বিতর্ক নিয়ে ফেসবুক লাইভের এসে ব্যাখ্যা করেছেন বাংলাদেশের হার্ডহিটার ব্যাটসম্যান সাব্বির রহমান।
তিনি বলেছেন, “আপনাদের কি বিশ্বাস হয় আমি এই কাজটা কখনো করেছি। মেয়ে ফ্রেন্ড, ছেলে ফ্রেন্ড, ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই আমার ফ্রেন্ড। সবাইকে তো আমি ছবি তুলতে মানা করতে পারবো না। কখনোই মানা করতে পারবো না।”
কেউ সেই ছবি অন্যভাবে ব্যবহার করলে সেটার দায় তার নয় মন্তব্য করে সাব্বির বলেন, “আমি রেস্টুরেন্টে খাইতে যাই, শপিং মলে যাই, সিনেমা হলে সিনেমা দেখতে যাই। তারা (ভক্তরা) যদি আমাকে এসে বলে একটা ছবি তুলবো, একটা মেয়ে যদি বলে, আমি তাদেরকে ডিনাই করতে পারবো। কখনোই পারবো না। তারা সিঙ্গেল ছবি তুলে, ছেলেরাও সিঙ্গেল ছবি তুলে, এটা ফেসবুকে দেয়। তো এই ছবিটা যদি কেউ মিসইউজ করে সেটা কি আমার দোষ? কখনোই আমার দোষ না।”
ফেসবুক লাইভের ভিডিওটি শেয়ার করতে সবার প্রতি অনুরোধ রেখে তিনি বলেন, “আপনাদের যদি মনে হয় এই কাজগুলো আমি করেছি, তাহলে আমার কিছু বলার নেই। যদি আপনাদের মনে হয় যে আমি কাজগুলো করি নাই, প্লিজ এই ভিডিওটা শেয়ার করুন।”
‘এই কাজ কখনোই করতে পারি না’ দাবি করে সাব্বির বলেন, “আমার মনে হয়না আমি এই কাজ কখনো করেছি।”
শনিবার রাত সাড়ে বারোটার দিকে লাইভে আসার পর প্রায় পর্যন্ত ১২ ঘণ্টায় তা দেখা হয়েছে প্রায় সাড়ে তিন লাখবার। কমেন্ট করেছেন দুই হাজারের বেশি মানুষ। আর পোস্টটি শেয়ার হয়েছে ১৬ হাজারেরও বেশিবার। লাইক পড়েছে ২৮ হাজারেরও বেশি।
ভিডিওটি দেখুন এখানে:







