চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাব্বির-আল আমিন ঝড়ে হারল তামিমরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৭ অপরাহ্ণ ২১, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A
আল-আমিন

আল-আমিন

বৃষ্টি বাধায় মোহামেডান-প্রাইম ব্যাংকের ম্যাচটি প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল। খেলা শুরু হলে ৪১ ওভার করে নির্ধারিত হয়। তাতে দুই আল-আমিনের বোলিং তোপে নির্ধারিত ওভারও খেলতে পারেনি তামিম ইকবালের মোহামেডান স্পোর্টিং ক্লাব। ব্যাট হাতে সাব্বির রহমানের ফিফটির পর প্রাইম ব্যাংকের কাছে শেষ পর্যন্ত ৭ উইকেটে হেরে মাঠ ছেড়েছে মোহামেডান।

ঢাকা প্রিমিয়ার লিগে খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে শুরুতে ব্যাট করে ৩৬.১ ওভারে ১৪২ রানে গুটিয়ে যায় মোহামেডান। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ৩ উইকেট হারিয়ে ৮০ বল হাতে রেখেই বৃষ্টি আইনে ম্যাচ জিতে মাঠ ছাড়ে। দলটির অফস্পিনার আল-আমিন ৫ উইকেট নিয়েছেন, পরে সাব্বির অপরাজিত ছিলেন ৭৮ রানে।

মোহামেডান বৃষ্টিতে খেলা বন্ধের আগে ১৯ ওভারে ২ উইকেটে ৬৭ রান তুলেছিল। তামিম অপরাজিত ৩৬ রানের ইনিংসটা পরে ৪৬ রানে টেনে নিয়ে থেমেছেন। আগের ম্যাচে দেড়শ পেরোনো ইনিংস খেলা বাঁহাতি তারকা অফস্পিনার আল-আমিনের বলে নাজমুলকে ক্যাচ দেন।

Banglabid

পরের ৪১ রানের মধ্যে আরো চার উইকেট হারায় মোহামেডান। সবগুলোই আল-আমিনের দখলে। ৫৫ রানের মধ্যে শেষ ৭ উইকেট হারায় তামিমের দল। দ্বিতীয় সর্বোচ্চ রহমত শাহর ২৪!

আগের ম্যাচে সেঞ্চুরি করা ২৩ বর্ষী অলরাউন্ডার আল-আমিন এদিন বল হাতে নায়ক। মাত্র ৬ ওভার বল করে ২৫ রানে নিয়েছেন ৫ উইকেট। অন্যদিকে সিনিয়র জন, আল-আমিন হোসেন পেসে ২ উইকেট তুলে নিয়ে তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন। রুবেল-সৌম্যর দখলে ১টি করে উইকেট।

পরে জবাব দিতে নেমে প্রাইমরা দ্রুত দুই উইকেট হারালেও বিপদ বাড়তে দেননি সাব্বির ও তাইবুর রহমান। ৪ চার ও ৫ ছয়ে ৭৫ বলে ৭৮ রানে অপরাজিত ছিলেন সাব্বির। আর ৪২ রানে অপরাজিত থেকে জয়ে নোঙর ভিড়িয়েই মাঠ ছেড়েছেন তাইবুর।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা প্রিমিয়ার লিগ
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT