বাংলাদেশ

সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর গভীর শোকপ্রকাশ

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর গভীর শোক প্রকাশের জন্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও চৌদ্দ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘পিতার মতোই মোহাম্মদ নাসিম আমৃত্যু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশকে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করে গেছেন। সকল ঘাত-প্রতিঘাত উপেক্ষা করে মুক্তিযুদ্ধের আদর্শ ও অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠায় তিনি অনন্য অবদান রেখেছেন।’

শেখ হাসিনা আরও বলেন, ‘মোহাম্মদ নাসিমের মৃত্যুতে বাংলাদেশ একজন দেশপ্রেমিক ও জনমানুষের নেতাকে হারাল। আমি হারালাম একজন বিশ্বস্ত সহযোদ্ধাকে। প্রধানমন্ত্রী তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।’

বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউ প্রধান ডাক্তার মহিউদ্দিন আহমেদ সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমকে সকাল ১১টা ১০ মিনিটে মৃত ঘোষণা করেন বলে নিশ্চিত করেছেন মোহাম্মদ নাসিমের চিকিৎসার জন্য সর্বশেষ গঠিত বিশেষ মেডিক্যাল বোর্ডের সদস্য ডাক্তার বদরুল আলম।

বিষয়:প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোহাম্মদ নাসিম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…