বাংলাদেশ

সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর বড় ভাই মারা গেছেন

একটি মোমবাতি জ্বলছে, অন্ধকারে আলোর ছোঁয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্ধকারে একটি মোমবাতির আলো, শান্তি ও শ্রদ্ধার প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ

চট্টগ্রামের সাবেক সিটি মেয়র প্রয়াত রাজনীতিবিদ ও আওয়ামী লীগ নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর বড় ভাই মোঃ মাইনউদ্দিন চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।

মঙ্গলবার দুপুরে বন্দরনগরীর একটি হাসপাতালে ৭৮ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। তিনি চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির সদস্য বেলায়েত হোসেন চৌধুরীর পিতা।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

তথমন্ত্রী ও চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য ড. হাছান তার শোকবার্তায় মরহুম মাইনউদ্দিন চৌধুরীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বিষয়:এবিএম মহিউদ্দিন চৌধুরী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…