চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাবেক প্রেমিকার চায়ের কাপে গর্ভপাতের ওষুধ, চিকিৎসকের কারাদণ্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৮ অপরাহ্ণ ২১, মে ২০১৮
আন্তর্জাতিক, নারী
A A
সাবেক প্রেমিকার চায়ের কাপে গর্ভপাতের ওষুধ

কারাদণ্ড পাওয়া সাবেক প্রেমিক সিকান্দার ইমরান

অন্তঃস্বত্ত্বা সাবেক প্রেমিকার চায়ের কাপে লুকিয়ে গর্ভপাত করানোর ট্যাবলেট মেশানোর দায়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি’র এক চিকিৎসককে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

ওই ওষুধ মেশানো চা পান করার পর ব্রুক ফিস্ক নামের ওই নারীর গর্ভের সন্তানটি মারা যায়।

আসামী সিকান্দার ইমরান ওয়াশিংটনের মেডস্টার জর্জটাউন ইউনিভার্সিটি হসপিটালের চিকিৎসক ছিলেন। মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর প্রথম এক বিচারক তাকে ২০ বছরের কারাদণ্ডাদেশ দেন। ভ্রুণ হত্যায় যুক্তরাষ্ট্রের আইনে সর্বোচ্চ সাজা ৪০ বছরের জেল।

কিন্তু ব্রুক তখন ওই বিচারকের কাছে ইমরানের জন্য তুলনামূলক লঘুদণ্ডের আবেদন করলে আদালত ইমরানকে শুক্রবার তিন বছরের কারাদণ্ডের আদেশ দেন বলে জানায় এবিসি। কারণ হিসেবে ব্রুক জানান, তিনি চান ইমরান তার ভুলের শাস্তি ভোগ করার পরও নতুনভাবে জীবন শুরু করার সুযোগ পান।

এনডিটিভি জানিয়েছে, গত জুনে ইমরানের বিরুদ্ধে পূর্বপরিকল্পিতভাবে অন্যের ভ্রুণ হত্যা এবং অবৈধভাবে গর্ভপাত ঘটানোর অভিযোগ আনা হয়। অনলাইন নথিপত্র অনুসারে, জুনের পর নভেম্বরে আবার তার বিরুদ্ধে খাবার, পানীয় ও ওষুধ বদলের মামলা হয়।

চলতি বছরের শুরুর দিকে ইমরান ভ্রুণ হত্যার অপরাধ স্বীকার করেন।

ডব্লিউআরওসি’কে ব্রুক জানান, ভাঙাগড়ার মধ্য দিয়ে প্রায় তিন বছরের সম্পর্ক ছিল ইমরান ও ব্রুকের। এরপর সম্পর্ক চুকিয়ে ইমরান ইউইয়র্কের রচেস্টার থেকে ওয়াশিংটনে চলে যান নতুন চাকরি নিয়ে। এর মাঝেই ব্রুক জানতে পারেন তিনি মা হতে যাচ্ছেন।

বিষয়টি জানালে ইমরান জানান, সন্তান চান না তিনি। তাই ব্রুককে গর্ভপাতের জন্য রাজি করানোর চেষ্টা করতে থাকেন।

কিন্তু ব্রুক রাজি না হয়ে গত বছরের ১৭ মে ভার্জিনিয়ার আরলিংটনে ইমরানের সাথে দেখা করতে যান সন্তান লালনপালনের ব্যাপারে আলোচনা করতে। তখনই লুকিয়ে ব্রুকের চায়ের কাপে প্রসব প্রক্রিয়া দ্রুত করতে ব্যবহৃত একটি ট্যাবলেট মিশিয়ে দেন ইমরান।

সন্ধ্যায় চা পানের শেষ পর্যায়ে তিনি কাপের নিচে গুঁড়ো গুঁড়ো বস্তু দেখে বুঝতে পারেন সেটি ট্যাবলেট জাতীয় কিছু ছিল। এর কয়েক ঘণ্টা পরই তীব্র ব্যথা নিয়ে ভার্জিনিয়া হসপিটাল সেন্টারে হাসপাতালে ভর্তি হলে সেখানে ভূমিষ্ঠ হওয়ার আগেই সন্তানকে হারান ১৭ সপ্তাহের অন্তঃস্বত্ত্বা ব্রুক ফিস্ক।

ট্যাগ: গর্ভপাত
শেয়ারTweetPin3
পূর্ববর্তী

রোনালদো, সালাহকে হারিয়ে গোল্ডেন শু মেসির

পরবর্তী

দ্বিতীয় মেয়াদে বিপুল ভোটে জয়ী ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো

পরবর্তী
ভেনেজুয়েলা-ভোট জালিয়াতি-প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো

দ্বিতীয় মেয়াদে বিপুল ভোটে জয়ী ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো

হঠাৎ বাংলাদেশে প্রিয়াঙ্কা চোপড়া

সর্বশেষ

জোড়া সেঞ্চুরিতে গিলদের জয় ঠেকিয়ে দিলেন দিনুশা, সিরিজ জিতেছে ভারতই

আগস্ট ২৭, ২০২৬
হাস্যোজ্জ্বল নারী পোশাক ও গহনা পরিহিত, সুন্দর হাসি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের বিখ্যাত চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’, উচ্ছ্বসিত বাঁধন

আগস্ট ২৭, ২০২৬

সংবাদ সম্মেলনে আসেননি কোচ-খেলোয়াড়, ম্যানেজার নিলেন ‘দায়’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংসদে সরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ (সংগৃহীত)।

শাহবাগে বক্তব্য দেওয়া আর সংসদে বক্তব্য দেওয়া এক কথা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২৭, ২০২৬

২২ হাজার কোটি রুপির ঋণ কমে ৬.৫ কোটিতে, যা জানা গেল

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT