বাংলাদেশ

সাবেক ঢাকা সিটি মেয়র খোকার জমি বাজেয়াপ্ত

সাবেক ঢাকা সিটি মেয়র খোকার জমি বাজেয়াপ্ত

আদালতের নির্দেশে নারায়ণগঞ্জ ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি নেতা সাদেক হোসেন খোকার ৫০.৮৯ একর জমি বাজেয়াপ্ত করা হয়েছে। জমিগুলোর মধ্যে একটি মাছের খামার ও কৃষি জমি রয়েছে।

নারায়ণগঞ্জ রুপগঞ্জের কর্নগোপ এবং তেৎলাব মৌজার এ জমি আদালত সরকারের দখল, নিয়ন্ত্রণ ও হেফাজতে নেয়ার জন্য গত ২০ আগষ্ট নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে নির্দেশ প্রদান করেন।

বাজেয়াপ্ত জমির মূল্য ৮ কোটি ৯৩ লাখ ৫১ হাজার ৭৩৯ টাকা নির্ধারণ করেছেন আদালত।

জেলা প্রশাসক রাব্বি মিঞা জানান, সরকারের নিয়ম অনুযায়ী এ জমির দখল নিয়ে লাল পতাকা এবং সাইনবোর্ড লাগানো হয়েছে।

দুদকের মামলায় অভিযুক্ত ও দণ্ড হিসেবে রাজধানীর গুলশানে সাদেক হোসেন খোকার ৬ তলা ভবন বাজেয়াপ্তের একদিন পরে নারায়নগঞ্জেও বাজেয়াপ্তের পদক্ষেপ নেয়া হয়েছে। 

বিষয়:সাদেক হোসেন খোকা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…