চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাবেক ডেপুটি স্পিকার শওকত আলীর মৃত্যু

আফরোজা হাসি আফরোজা হাসি
১১:৩৪ পূর্বাহ্ণ ১৬, নভেম্বর ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A
শওকত আলী

বীর মুক্তিযোদ্ধা, সাবেক ডেপুটি স্পিকার এবং আগরতলা মামলায় বঙ্গবন্ধুর সঙ্গে সহঅভিযুক্ত অবসরপ্রাপ্ত কর্নেল শওকত আলী ৮৩ বছর বয়সে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ঢাকা সিএমএইচে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন শওকত আলী।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জনমানুষের কাছে বরাবর এক প্রিয় নাম শওকত আলী শরীয়তপুর-২ আসন থেকে টানা ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হন।

১৯৩৭ সালে শরীয়তপুরে জন্ম তার। শিক্ষাজীবন শেষে ১৯৫৯ সালে পাকিস্তান সেনাবাহিনীর অর্ডন্যান্স কোরে কমিশন লাভ করেন। পরে তাকে মালি ক্যান্টনমেন্টের অর্ডন্যান্স স্কুলের প্রশিক্ষক নিয়োগ দেয়া হয়।

সেখানে কর্মরত অবস্থায়ই বিপ্লবী পরিষদের সদস্য হওয়ার মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে গভীর যোগাযোগ হয় শওকত আলীর। এ কারণে বঙ্গবন্ধুর বিরুদ্ধে করা আগরতলা মামলায় তাকেও আসামি করা হয়। ১৯৬৮ সালের কর্মস্থল থেকে গ্রেপ্তার হওয়ার পর বঙ্গবন্ধুর সাথে ১৩ মাস কারাভোগ করেন তিনি। ১৯৬৯ সালে মুক্তি পেলে সেবছরই তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায় পাকিস্তান সেনাবাহিনী।

Reneta

মুক্তিযুদ্ধে প্রথমে মাদারীপুরের কমান্ডার এবং পরে ২ নম্বর সেক্টরের সাব-সেক্টর কমান্ডার ও প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন শওকত আলী। মুজিবনগরে সশস্ত্রবাহিনী সদরদপ্তরের স্টাফ অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

দেশ স্বাধীন হওয়ার পর জাতির পিতার নির্দেশে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। ৭৫’র ১৫ই আগস্ট সপরিবার বঙ্গবন্ধু নিহত হওয়ার পর তাকে অবসরে পাঠানো হয়।

১৯৭৭ সালে রাজনীতিতে সক্রিয় হন শওকত আলী। ৭৯ সালে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। পালন করেন জাতীয় সংসদে বিরোধী দলের হুইপের দায়িত্ব। এরপর টানা আরও ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

২০০৯ সালে অষ্টম জাতীয় সংসদে ডেপুটি স্পিকার এবং ২০১৩ সালের মার্চ থেকে এপ্রিল পর্যন্ত স্পিকারের দায়িত্ব পালন করে শওকত আলী। ২০১৪ সালের নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

বঙ্গবন্ধু পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা ও সভাপতিমন্ডলীর সদস্য ছিলেন কর্নেল শওকত আলী। মুক্তিযোদ্ধা সংহতি পরিষদেরও প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিলেন, দায়িত্ব পালন করছিলেন এর চেয়ারম্যান হিসেবে। প্রজন্ম-৭১ এর প্রধান উপদেষ্টাও ছিলেন তিনি।

রেড ক্রিসেন্ট সোসাইটি ও বাংলা একাডেমির আজীন সদস্য ছিলেন কর্নেল শওকত।  কয়েকটি অসাধারণ বইয়ের রচয়িতা তিনি। এর মধ্যে উল্লেখযোগ্য ‘সত্য মামলা আগরতলা’, ‘কারাগারের ডায়েরি’ এবং ‘গণপরিষদ থেকে নবম সংসদ’।

দীর্ঘদিন ধরেই কিডনি, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও নিউমোনিয়ায় ভুগছিলেন তিনি। গত ২৯শে অক্টোবর তাকে ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

গণতন্ত্রকে সর্বোচ্চ স্থানে রাখতে আজীবন কাজ করা কর্নেল শওকত আলীর অবদান সবসময় শ্রদ্ধাভরে স্মরণ করবে জাতি। এ বীর মুক্তিযোদ্ধার প্রতি চ্যানেল আইয়ের গভীর শ্রদ্ধা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় সংসদমুক্তিযোদ্ধামৃত্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনা নয়, অনড় ককরোচ জনতা পার্টি

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজনৈতিক হয়রানির মামলা বিষয়ে যে বার্তা আইনমন্ত্রীর

জুলাই ২৫, ২০২৬

সেমিকন্ডাক্টর শিল্পকে এগিয়ে নিতে কাজ করবে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ২৫, ২০২৬
ছবি: নিহত আইনজীবী নিজাম উদ্দিন শান্ত

বাগেরহাটে ছুরিকাঘাতে আইনজীবী নিহত

জুলাই ২৫, ২০২৬

ফাইনাল নয়, ডি মারিয়ার কাছে ইংল্যান্ডকে হারানো ছিল বিশ্বকাপের সেরা অর্জন

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT