গতকাল প্রেমঘটিত কারণে মডেল সাবিরার আত্মহত্যার ঘটনা পুরো সমাজ ও মিডিয়াকে নাড়া দিয়েছে। আত্মহত্যার আগে সাবিরার ভিডিও বার্তায় জানা যায় প্রেমিকের কাছ থেকে অবহেলার পাওয়ার একপর্যায়ে হতাশ হয়ে জীবনকে বিদায় জানিয়েছেন। যে বিদায়কে মেনে নেওয়া সমাজ তথা তার পরিবারের পক্ষে খুব কঠিন।
তেমনি মিডিয়া অঙ্গণের জনপ্রিয় মুখ এবং নির্মাতা জিনাত হামিক তার স্ট্যাটাসে লিখেছেন, সাবিরা নামে একটি মেয়ের আত্মহত্যা। এই সময়ের প্রেম বিষয়ে আত্মহনন! জীবনের চলার পথে কত ঘটনা অভিজ্ঞতা’র মুখোমুখি হতে হয়। হতাশ হয়ে গেলে তো জীবনের চাকা থেমে যাবে।
এই প্রজন্মের ছেলেমেয়েদের প্রেম বিষয়ে হতাশার বিষাদের আবেগ আগের চেয়ে অনেক কমে গেছে। মিলছে না গুড বাই, এডজাস্ট হচ্ছে না চল বন্ধু হয়ে যাই, বাস্তবতায় এটা আশা ব্যঞ্জক।
জীবনের কোন ক্ষণে বড় কোনো ভুল থাকতে পারে, আশা ভঙ্গ হতে পারে, তাই বলে এভাবে ভেঙ্গে পড়ার কিছু নেই। আর কোনো সাবিরার অপমৃত্যু চাই না, চাই উদ্যমী, সাহসী, দৃঢ় চিত্তের সাবিরা।
জিনাত হাকিম আরো লিখেন, দিতি আপাকে কোটি টাকার বিনিময়ে আমরা বাঁচাতে পারিনি, মিঠু ভাই আকস্মিক গাছের নীচে চাপা পড়ে মরে গেলেন, তারেক মাসুদ, মিশুক মুনির তাদের মর্মান্তিক মৃত্যু !!! দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মানুষগুলোর বেঁচে থাকার তীব্র করুণ আর্তি বলে দেয় জীবনের মূল্য সে তো অমূল্য!!!
বেঁচে থাকার আনন্দকে উপভোগ করতে জানতে হবে। মা সাবিরা, তোমার সুন্দর জীবনের এই যুক্তিহীন আবেগ এর কি মানে হলো ??? দু দিন আ হা হা / হায় হায় করে যে যার জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়বে ,ভুলে যাবে, মেনে নেবে। বাবা মা, ভাই বোন, বন্ধু, স্বজনের ভালোবাসা কি ভালোবাসা নয়? আবেগের মূল্য কেবল তোমার পরিবার দেবে , কোনো নরপশু নয়!
আর নিজের জন্যই তো নিজেকে বাঁচতে হয় ! আমার জীবন, বেঁচে থাকা, প্রাণ ভরে শ্বাস নেয়া – সে তো আমার পরম পাওয়া – পরম শান্তি। জীবনটা কি এতই মূল্যহীন! নিজের জীবনের প্রতি যার ভালোবাসা থাকে সে তো মৃত্যুকে আহ্বান করতে পারে না ।
আমার আমি কে ভালবাসতে যদি জানতে বোকা মেয়ের মত এমন কাজটি কি করতে পারতে??? আমি এমন স্বার্থপরতার নামে আত্মহননকারীর জন্য করুণা প্রকাশ ছাড়া কিছুই করতে পারি না।








