এই প্রথম কোনো বিজ্ঞাপনে কাজ করতে চলেছেন বর্তমান সময়ের হিট নায়িকা পরী মনি। একটি সাবানের বিজ্ঞাপনে প্রথমবারের মতো কাজ করবেন তিনি।
কলকাতার সৈনক মিত্রর পরিচালনায় বিজ্ঞাপন জগতে পা রাখছেন বহু সিনেমার নায়িকা পরী মনি। শনিবার বিজ্ঞাপনে অংশ নিতে কলকাতা রওনা হচ্ছেন তিনি। বিজ্ঞাপনটির পুরো দৃশ্য ধারণ হবে কলকাতায়।
এর আগে স্যান্ডেলিনা সাবানের বিজ্ঞাপনে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান থাকলেও এবারের এই বিজ্ঞাপনে পরী মনি মডেল হিসেবে কাজ করবেন।
এই সাবানের বিজ্ঞাপন ছাড়া আরেফিন শুভ’র সঙ্গে পরী মনি ‘প্রাণ আপ’র মডেল হবেন। এছাড়া মিষ্টি প্রস্তুত কারক বিজ্ঞাপনের মডেল হিসেবে পরী মনিকে দেখতে পাবে দর্শক।







