চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাবমেরিন ক্যাবলের মাধ্যমে চরাঞ্চলেও বিদ্যুৎ সুবিধা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৪ অপরাহ্ণ ৩০, নভেম্বর ২০২০
জনপদ, ভোলা
A A

ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সময়ে দেশের বিদ্যুৎখাতে অবিস্মরণীয় উন্নয়ন হয়েছে। এক সময়ের অন্ধকারের জনপদ এখন বিদ্যুতের আলোয় আলোকিত। প্রত্যান্ত অঞ্চলের সকল ঘরে ঘরে এখন বিদ্যুৎ পৌঁছে গেছে। সাবমেরিন ক্যাবলের মাধ্যমে চরাঞ্চলেও বিদ্যুৎ সুবিধা দেয়া হচ্ছে।

সোমবার সকালে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে লালমোহন বিদ্যুতের জোনাল অফিসের ভবন উদ্বোধন শেষে সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে অনুষ্ঠিত আলোচনা সভায় এমপি শাওন এসব কথা বলেন।

তিনি বলেন, আজ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উন্নত বিশ্বে মডেল হিসাবে উপস্থাপন করা হয়। প্রধানমন্ত্রীর সততা, ন্যায়, নিষ্ঠা ও রাষ্ট্র পরিচালনার দক্ষতা সারা বিশ্বে প্রশংসার দাবীদার।

তথ্য প্রযুক্তি খাতে বাংলাদেশ দীর্ঘদিন পিছিয়ে ছিল। এ খাতে বাংলাদেশকে এগিয়ে নিতে তার প্রস্তাবে ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের জাতীয় নির্বাচনে দলীয় ইশতেহারে ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। সে সময় বিরোধী পক্ষ ডিজিটাল বাংলাদেশ নিয়ে নানা কটাক্ষ, সমালোচনা করলেও আজ তথ্য ও প্রযুক্তিগত সুবিধা মানুষের হাতের মুঠোয়। দ্রুত ডিজিটাল প্রযুক্তির প্রসারে এগিয়ে থাকা দেশের তালিকায় উঠে এসেছে বাংলাদেশের নাম। এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে।

পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার এসএম শাহীন আহসানের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন ভোলা পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার আবুল বাশার আজাদ, উপজেলা নিবার্হী কর্মকর্তা আল নোমান, অতিরিক্ত পুলিশ সুপার মো, রাসেলুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদারসহ আরও অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিদ্যুৎখাতভোলা-৩
শেয়ারTweetPin

সর্বশেষ

টানা বৃষ্টিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ

জুলাই ৮, ২০২৬

যুক্তরাষ্ট্রে আইসিই কর্মকর্তার গুলিতে অভিবাসী নিহত

জুলাই ৮, ২০২৬
রোডিও উৎসব ‘ক্যালগেরি স্ট্যাম্পিড’

ক্যালগেরি স্ট্যাম্পিডে পর্যটকদের ঢল, যোগ দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও

জুলাই ৮, ২০২৬

৫ ক্রুসহ পাকিস্তানে কার্গো বিমান নিখোঁজ

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রেললাইন ডুবে যাওয়ায় পর্যটক এক্সপ্রেসের পর কক্সবাজার এক্সপ্রেসও বাতিল

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT