চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোলা-৩ আসনে নৌকার প্রার্থী নুরুন্নবী শাওনের ব্যাপক গণসংযোগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৭ অপরাহ্ণ ০৩, জানুয়ারি ২০২৪
জনপদ, ভোলা
A A

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে নৌকার প্রার্থী ও বর্তমান এমপি নুরুন্নবী চৌধুরী শাওন প্রচার-প্রচারণায় এগিয়ে রয়েছেন। নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে তিনি প্রতিনিয়ত উঠান বৈঠকসহ গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

স্থানীয়রা জানান, ৭ জানুয়ারির নির্বাচনকে ঘিরে মানুষের আগ্রহ, উৎসব নৌকা প্রতীক নিয়ে। এই আসনে নৌকার প্রার্থী টানা কয়েকবারের নির্বাচিত ও জনপ্রিয় এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। তিনি এমপি হওয়ার পর অবহেলিত এই জনপদকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছেন।

তারা বলেন, এমপি শাওন লালমোহন-তজুমদ্দিনকে সন্ত্রাসের জনপদ থেকে শান্তির জনপদে পরিণত করেছেন। এখানে তিনি ধারাবাহিকভাবে অভূতপূর্ব উন্নয়ন করে যাচ্ছেন। এ কারণে তিনি সবার প্রিয়ভাজন। তার প্রতি রয়েছে সাধারণ মানুষের ব্যাপক সমর্থন।

জানা যায়, নিজ এলাকায় জনপ্রিয়তা থাকার পরও তিনি দ্বাদশ জাতীয় নির্বাচনে রাত-দিন ওয়ার্ড পর্যায়েও উঠান বৈঠক, পথসভা এবং গণসংযোগ করে যাচ্ছেন।

এছাড়া আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও তার সমর্থনে বিরামহীনভাবে কাজ করে যাচ্ছেন। নেতাকর্মীরা প্রতিটি এলাকায় নির্বাচনী ক্যাম্প খুলে নৌকার প্রচারণায় আছেন। নৌকা ও প্রার্থীর সমর্থনে রচিত গান, স্লোগানে মুখর এলাকা। অলিগলিতে ঝুলছে নৌকার পোস্টার।

নৌকার প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, নির্বাচনের চূড়ান্ত উৎসব হবে ৭ জানুয়ারি। এদিন ভোটকেন্দ্রে এসে মানুষ স্বতঃস্ফূর্ত ভোট প্রয়োগের মাধ্যমে দেশ-বিদেশের মানুষকে নির্বাচনী উৎসব দেখাবে। লালমোহন-তজুমদ্দিনের মানুষ বিগত ১৪ বছর ভোটের বিষয়ে ভুল করেনি, এবারও করবে না। নৌকার জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনভোলাভোলা-৩
শেয়ারTweetPin

সর্বশেষ

১১ মাসের জেল জীবনে বদলে গেছেন অভিনেতা সিদ্দিক

মে ১, ২০২৬

লিটনের প্রতি কৃতজ্ঞতা শামীমের

মে ১, ২০২৬

৪৪ বছরের ঐতিহ্য, মে দিবসে পথে আরণ্যক

মে ১, ২০২৬

আলোচিত সেই শটের নাম জানেন না শামীমও

মে ১, ২০২৬

গোপনে নারীদের ভিডিও ধারণ, গ্রেপ্তার দুই লঙ্কান ক্রিকেটার

মে ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT