কলকাতা থেকে: পেসার তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানির বোলিং অ্যাকশনের বায়ো-মেকানিক্যাল টেস্টের রিপোর্টের অপেক্ষায় পুরো বাংলাদেশ। আজ সানির রিপোর্ট দেওয়া কথা থাকলেও এমন হতে পারে দুজনের রিপোর্ট এক সঙ্গেও পাওয়া যেতে পারে। দলের সঙ্গে থাকা আকরাম খান তেমনটাই জানিয়েছেন।
গত সোমবার চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র বিশ্ববিদ্যালয়ে টেস্ট দেন সানি। আর মঙ্গলবার টেস্ট নেওয়া হয় তাসকিনের।
সানির টেস্টে রিপোর্ট দেওয়ার কথা আজ। আর তাসকিনের ফলাফল পাওয়ার কথা ২২ মার্চের মধ্যে। তবে বিশ্বকাপে দলের সঙ্গে থাকা টিম লিডার ও ক্রিকেট বোর্ড পরিচালক আকরাম খান বলেছেন, ৭ দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা তাদের বলা হয়েছে।
চ্যানেল আই অনলাইনকে আকরাম বলেন, ‘সাত দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা আমাদের বলা হয়েছে। তবে এমনও হতে পারে দুজনেরটা এক সঙ্গেও দিতে পারে।’
পরীক্ষা দেওয়ার ৭ দিনের মধ্যে ফল প্রকাশ করার কথা। সেক্ষেত্রে
পাকিস্তানের সঙ্গে আজ খেলতে কোনো বাধা থাকবে না তাসকিন-সানির। আর
টেস্টের ফলে কোনো সমস্যা না থাকলে ২১ মার্চ অস্ট্রেলিয়ার ম্যাচের পরে পুরো
টুর্নামেন্ট খেলবেন এই দুই বোলার।
বিশ্বকাপের
প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ।
জয় পাওয়া ওই ম্যাচের পর তাসকিন আহমেদ ও আরাফাত সানির বিরুদ্ধে অবৈধ বোলিং
অ্যাকশনের অভিযোগ আনে আইসিসি।







