বাংলাদেশ

সাধারণ ছুটির তথ্যটি মিথ্যা: স্বাস্থ্য মন্ত্রণালয়

বাংলাদেশ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অফিসিয়াল লোগো, যেখানে মানচিত্রসহ সবুজ রঙের ব্যাকগ্রাউন্ড রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিভিন্ন সংবাদমাধ্যমে স্বাস্থ্য সচিবের বরাত দিয়ে আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল সাধারণ ছুটির যে নিউজ প্রচার করা হচ্ছে সেটি মিথ্যা বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান স্বাক্ষরিত এক জরুরি বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বার্তায় বলা হয়েছে, ‘লক্ষ্য করা যাচ্ছে যে, ‘কিছু কিছু টেলিভিশন চ্যানেলের আজকের স্ক্রলে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আব্দুল মান্নান এর ৭ দিন ছুটি সংক্রান্ত একটি ভুয়া বক্তব্য প্রচার করা হচ্ছে। এই বক্তব্যটি সর্বাংশে মিথ্যা ও দুঃখজনক বলে সচিব জানিয়েছেন। স্ক্রলটি অবিলম্বে সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো যাচ্ছে।’

বিষয়:সাধারণ ছুটি স্বাস্থ্য মন্ত্রণালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…