চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাদুল্লাপুরে ‘লকডাউন’ নিয়ে বিভ্রান্তি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২০ অপরাহ্ণ ২২, মার্চ ২০২০
- লিড নিউজ, গাইবান্ধা, জনপদ
A A

বিদেশফেরত দুই ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্তের পর গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলাকে ‘লকডাউন’ ঘোষণা করা নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি।

রোববার প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ‘লকডাউনে’র ঘোষণা দেয় হলেও পরে জানানো হয়, শুধুমাত্র করোনো ভাইরাসে আক্রান্ত থাকতে পারে- এমন সন্দেহভাজন পরিবারকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে।

বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন সাদুল্লাপুর উপজেলা পরিষদের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.নবীনেওয়াজ।

তিনি বলেন, গাইবান্ধা জেলাধীন সাদুল্লাপুর উপজেলার ৯ নং বনগ্রাম ইউনিয়নের হবিবুল্লাপুর গ্রামের বাসিন্দা কাজল মণ্ডলের বোনের বিয়ের অনুষ্ঠানে তাদের আমেরিকা প্রবাসী দুই আত্মীয় উপস্থিত ছিলেন। তাদের দুজনই করোনা পজিটিভ বলে শনাক্ত হয়েছেন।

পরবর্তীতে ২১ মার্চ গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকা অংসখ্য লোক ভোট প্রদান করেছেন বলে জানা গেছে।

ফলে সাদুল্লাপুরে করোনা ভাইরাসের দ্রুত সংক্রমণ ঘটতে পারে বলে আশংকা করা যাচ্ছে। ফলে ওই সন্দেহভাজন পরিবারকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

Reneta

লকডাউনের বিষয়ে অনাকাঙ্ক্ষিত গুজব ছড়ানো হচ্ছে জানিয়ে তিনি বলেন: লকডাউন করার বিষয়ে গাইবান্ধার জেলা প্রশাসকের কাছে চিঠি পাঠানো হয়েছে। পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা প্রশাসন গ্রহণ করবে।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান দেশের কিছু এলাকায় লক ডাউন করা হতে পারে।

করোনার বিস্তার রোধে এরই মধ্যে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশের ১১টি স্থল বন্দর দিয়ে বিদেশী নাগরিকদের দেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কড়াকড়ি আরোপ করা হয়েছে সভা-সমাবেশ ও গণজমায়েতের ওপর। এমনকি মাদারীপুরের শিবচর উপজেলাকে লকডাউনও ঘোষণা করা হয়েছে।

দেশে নতুন করে আরো তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে একজন নারী, দুজন পুরুষ। আক্রান্তদের মধ্যে দুজন বিদেশফেরত।

এ নিয়ে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৭ জন। মারা গেছেন দু’জন। সুস্থ হয়ে পাঁচজন বাড়ি ফিরেছেন। এদের মধ্যে দুজন আজ ঘরে ফিরবেন। আর ২০ জন চিকিৎসা নিচ্ছেন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ৪৩ জন।

গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে প্রথম শনাক্ত হওয়া করোনা ভাইরাস এখন বৈশ্বিক মহামারি। এতে এতে সারাবিশ্বে এখন পর্যন্ত ৩ লাখ ১৪ হাজার একজন জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৩ হাজার ৫৪৮ জনের। এছাড়াও চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৫ হাজার ৮৭৪ জন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসসাদুল্লাপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম

জুলাই ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প

জুলাই ৩, ২০২৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ প্রায় ৫০ হাজার

জুলাই ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান ১৪তম

জুলাই ৩, ২০২৬

বিশ্বকাপ ফুটবল এবং আমরা

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT