চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাদায় শুভ্র সাকিব-শিশির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৮ অপরাহ্ণ ০৩, জুলাই ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ঠিক ১১ মাস পর বুধবার সাদা পোশাকে খেলতে নামছেন সাকিব আল হাসান। টেস্টে দ্বিতীয় মেয়াদে অধিনায়কত্ব পাওয়ার পর অ্যান্টিগা থেকে শুরু করবেন নতুন মিশন। ক্যারিবীয়দের সঙ্গে মাঠে নামার আগে সোমবার স্ত্রী-সন্তানকে নিয়ে সমুদ্র অবগাহনে গিয়েছিলেন টাইগার অধিনায়ক।

স্ত্রী-সন্তানকে নিয়ে স্টিমারে চড়ে সাকিব দেখেছেন ক্যারাকাসের নীলাভ জলরাশি। এসময় পরিবারের সবাই পরেন সাদা পোশাক। টেস্টে নামার অপেক্ষার সঙ্গে কোনো কাকতাল থাকলেও থাকতে পারে!

সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির ফেসবুকে পোষ্ট করেছেন তিনটি ছবি। তাতে দেখা যাচ্ছে সাদা শার্টের সঙ্গে সাদা শটস পরেছেন সাকিব। শিশির সাদা টি-শার্ট ও কালো জিন্সের সঙ্গে পরেছেন সাদা জুতো। মায়ের মতোই একমাত্র সন্তান আলাইনা হাসান অউব্রির গায়েও সাদা টি-শার্ট।

Banglabid

সাদা পোশাকে সাকিব সবশেষ টেস্ট খেলতে নামেন গত বছরের ৪ সেপ্টেম্বর, অস্ট্রেলিয়ার বিপক্ষে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে এ অলরাউন্ডার টেস্ট খেলতে পারেননি ইনজুরির কারণে। আর গত বছর সাউথ আফ্রিকা সফরের টেস্ট দল থেকে নিজের নাম সরিয়ে নেন বিশ্রামের তাগিদ অনুভব করায়।

ক্যারিবীয় অঞ্চলে ২০১৪ সালে সবশেষ সফর করেছিল বাংলাদেশ দল। সেবার পারফরমেন্স ভালো হয়নি গোটা দলেরই। পেছনের হতাশা মুছে ফেলার চ্যালেঞ্জ টাইগারদের সামনে। আর অধিনায়ক হিসেবে নতুন শুরুর চ্যালেঞ্জ সাকিবের।

Reneta

ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে অবশ্য উইন্ডিজ বাহিনীর সঙ্গে সুখস্মৃতি আছে সাকিবের। ২০০৯ সালে টেস্ট অধিনায়ক মাশরাফী ইনজুরিতে পড়লে দায়িত্ব কাঁধে চাপে টাইগার অলাউন্ডারের।

সেবার ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয়সারির দলের বিপক্ষে টেস্ট সিরিজ জেতে (২-০) বাংলাদেশ। ব্যাট-বলের পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন সাকিবও। বাংলাদেশ এবারও তাকিয়ে থাকবে তার সেরাটার দিকেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-উইন্ডিজলিড স্পোর্টসসাকিব-শিশির
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মেসিদের বিনাবেতনে কোচিং করাবেন ম্যারাডোনা!

পরবর্তী

বেলজিয়ামকে ফাইনালে দেখতে চান হ্যাজার্ড

পরবর্তী

বেলজিয়ামকে ফাইনালে দেখতে চান হ্যাজার্ড

'রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ প্রস্তুত, মিয়ানমারের সদিচ্ছা এখনও বাস্তবতার বাইরে'

সর্বশেষ

অর্থবছরের সময়সীমা পরিবর্তন: এপ্রিল-মার্চ করতে কর্মপন্থা নির্ধারণে কমিটি

আগস্ট ২৪, ২০২৬

ইউরোপে ভয়াবহ গতির রেসে দুর্ঘটনা, কেমন আছেন অজিত? 

আগস্ট ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

আগস্ট ২৪, ২০২৬

জওয়ান-ধুরন্ধরকেও ছাড়িয়ে গেছে যশের ‘টক্সিক’!

আগস্ট ২৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, এবার মিশন কী?

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT